ভাষা ও শিল্প।। দ্বীপ সরকার
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষা ও শিল্পভাষাকে দিয়েছি আত্না
অক্ষরকে দিয়েছি শরীর
তবুও আমার ভাষাকে
তোমরা আটকাতে চাও
অক্ষরের চোখে বারুদ
ভাষার আত্নায় শিল্প
বারুদ আর শিল্প মিলে
কখন যে ভাষা হয়ে উঠেছি
আমি যখন কথা বলি
বারুদের মতো লাগে
আমি যখন লিখি
কবিতার মতো লাগে
কত যে শিল্পসম্মত অক্ষর
কত যে মায়াভরা উচ্চারণ
"ভালোবাসি"বললে
ক্রাশ না খেয়ে পারে না।
কী আছে এইটুকুন শব্দে!
কী যে পরাগের মতো রুপ!
আমার প্রেমিকা যখন তাকায়-
অক্ষরগুলো "ভালোবাসি" হয়ে যায়
আমার মা যখন চেয়ে থাকে
অনুচ্চারিত কিছু একটা ভেসে আসে
চোখের তার কত যে ভাষা!
হাতের কাঁকনে কত যে শিল্প!
মুখের ভাষা কখনও নদী
কখনও ধানক্ষেত
ঘুম থেকে উঠলেই চোখে
ফোটে অক্ষরের গোলাপ
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন