
রেজিস্ট্রি
প্রণয় ব্যসার্ধে আর কত টিপসই নিলে
তোমার বিশ্বাস প্রণয়ী হয়ে উঠবে
ওটা তো খেরোখাতা নয়
জীবনের হিসেব নিকেশ যেখানে চুক্তিবদ্ধ থাকে
ওটা তো অল্প দামের ঢ্যাপসানো কাগজ নয়
ওখানে তুমি আমি চুক্তিবদ্ধ প্রেমিক প্রেমিকা
অদল বদলের মাঠ
সেই মাঠে বিছিয়েছি কিছু স্বাক্ষর
প্রতিটা স্বাক্ষর পরাগায়নের রেণু জন্মাবে বলে
আর কোন স্বাক্ষর দিতে চাই না
এমনিতে বাংলাদেশ জনসংখ্যার দেশ
বরং প্রণয়ের জন্য এতকিছু লাগে না
কেবল দুই দুই চারটি চোখ থাকলেই হলো
চারটি চোখের বিনিময়ে যে পরাগায়ন হবে
সেখানে জনসংখ্যার ভয় নেই
কেবল আবেগ আর অনুভূতি সেখানে মুখ্য
আর যদি এক এক করে দুটি মন মিলিত হয়
তাহলে তো কথায় নেই
মনের বিনিময়ে মন হলে
বাংলাদেশ আরো উজ্জ্বল হয়
সবুজে সবুজে সোনায় সোনায় বাঁধা পড়ে সব
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



