somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেতনের সঙ্গে সংগতি নেই বাড়িভাড়ার

১৯ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়িভাড়া এখন বেতনের সঙ্গে প্রায় পুরোটাই সংগতিহীন। বেতনের বড় অংশই চলে যায় বাড়িভাড়ায়। অথচ বেতন যে হারে বাড়ে, বাড়িভাড়া বাড়ে তার চেয়েও বেশি। এতে বাড়িভাড়ার সঙ্গে বেতনের অসংগতি কেবলই বাড়ছে।
কামরুল ইসলাম অর্থনৈতিক ক্যাডারের একজন সরকারি কর্মকর্তা। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের মূল বেতন স্কেল ১১ হাজার। বাড়িভাড়া ঢাকার বাইরে মূল বেতনের ৪৫ শতাংশ। ঢাকায় ন্যূনতম ৫৫ শতাংশ। ঢাকায় আমরা সাড়ে ছয় হাজার টাকা বাসাভাড়া পাই। এখন একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এই টাকায় কীভাবে বাসাভাড়া পাবেন, কীভাবেই বা চলবেন?’
বর্তমানে সরকারি বেতনকাঠামো অনুযায়ী, প্রথম শ্রেণীর একজন কর্মকর্তার মূল বেতন ১১ হাজার টাকা। সব মিলিয়ে তিনি বেতন পান ১৮ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ড কাটলে বেতন এক হাজার টাকা কম। অথচ দুই কক্ষের একটি বাসা ভাড়া নিতে হলেও ১০ থেকে ১২ হাজার টাকা লাগে। এ কথা জানিয়ে একজন সরকারি কর্মকর্তা বলেন, দুর্নীতি বন্ধ করার জন্যই সরকারের উচিত বাড়িভাড়ার লাগাম টেনে ধরা।
জাতীয় বেতন স্কেল, ২০০৯ অনুযায়ী, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তার মূল বেতন পাঁচ হাজার টাকা পর্যন্ত, তাঁরা বেতনের ৬৫ শতাংশ হারে ন্যূনতম দুই হাজার ৮০০ টাকা বাড়িভাড়া পান। আর যাঁদের মূল বেতন পাঁচ হাজার এক টাকা থেকে ১০ হাজার ৮০০ টাকা পর্যন্ত, তাঁরা ন্যূনতম তিন হাজার ৩০০ টাকা বাড়িভাড়া পান। যাঁদের মূল বেতন ১০ হাজার ৮০১ টাকা থেকে ২১ হাজার ৬০০ টাকা পর্যন্ত, তাঁরা মূল বেতনের ৫৫ শতাংশ হারে ন্যূনতম ছয় হাজার ৫০০ টাকা বাড়িভাড়া পান। আর ২১ হাজার ৬০১ টাকার ঊর্ধ্বে যাঁদের বেতন, তাঁরা ৫০ শতাংশ হারে ন্যূনতম ১১ হাজার ৯০০ টাকা বাড়িভাড়া পান। ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান এবং বিচার বিভাগের কর্মকর্তারাও একইভাবে বেতন পান।
এই বেতনকাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, সর্বোচ্চ বেতনধারী কর্মকর্তারা ১২ হাজার টাকার মতো বাড়িভাড়া পান। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন উপসচিব ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব প্রথম আলোকে বলেন, সরকারি যে বেতনকাঠামো, সেই টাকা দিয়ে কোনোভাবেই একজন সরকারি কর্মকর্তার ঢাকায় থাকা সম্ভব নয়। বিষয়টি রীতিমতো হাস্যকর।
ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটির মহাসচিব মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ‘সরকারি কর্মকর্তাদের এই বেতনকাঠামো বিশ্লেষণ করলে এটি পরিষ্কার যে বাংলাদেশে দুর্নীতির একটি বড় কারণ রাজধানীর অতিরিক্ত বাসাভাড়া। সরকারি একজন কর্মকর্তা যে বেতন পান, তাঁর পক্ষে সেই টাকা দিয়ে একটি মোটামুটি মানের বাসা নিয়ে সৎভাবে জীবন যাপন করা সম্ভব নয়। কাজেই সরকারের উচিত বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা।’
কেবল সরকারি কর্মকর্তাই নন, নির্ধারিত আয়ের সব চাকরিজীবীর একই সমস্যা। আয়ের বড় অংশই তাঁদের চলে যাচ্ছে বাসাভাড়ায়।
বেসরকারি একটি ব্যাংকে কাজ করেন রাইসুল ইসলাম। তিনি সব মিলিয়ে বেতন পান ৩০ হাজার টাকা। এর মধ্যে বাড়িভাড়া পান ছয় হাজার টাকা। অথচ তাঁকে থাকতে হচ্ছে ১৪ হাজার টাকা ভাড়া দিয়ে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, ঢাকার বাড়িভাড়া নিয়ন্ত্রণ করতে পারলে আমরা অনেক ভালোভাবে বাঁচতে পারতাম।’
যাঁরা সমাজের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে লেখেন, সেই সাংবাদিকদের বাড়িভাড়ার অবস্থাও করুণ। সর্বশেষ সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ডের কাঠামো অনুযায়ী, একজন সাংবাদিকের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা। বাড়িভাড়া হিসেবে পান পাঁচ হাজার টাকা। এই টাকায় ঢাকা শহরের কোথাও বাসাভাড়া পাওয়া অসম্ভব।
বেসরকারি সংস্থা নাগরিক সংহতির এক জরিপে বলা হয়েছে, রাজধানীর নিম্ন ও মধ্যবিত্ত ৫৭ শতাংশ মানুষকে আয়ের অর্ধেক খরচ করতে হচ্ছে বাড়িভাড়ার পেছনে।বেতনের সঙ্গে সংগতি নেই বাড়িভাড়ার
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×