হিন্দি নাটক ফিমেল জাতি কেন এতো (এতো) পছন্দ করে সেটা নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ!? সেটা প্রশ্ন হতে পারে, কিন্তু কেন পছন্দ করে সেই প্রশ্নের সমাধানের জন্য অনেকেই মাথা ঘামাচ্ছেন হয়তো। আমি কিছু কমন ব্যপার খেয়াল করলাম ।
১.নাটক গুলো যৌথ পরিবার কেন্দ্রিক ।
২.প্রতিটা পরিবার মহা অস্বাভাবিক ধনী ।
৩.সোনা চাদি হুলুস্তুল ! বেডরুম কি বাথরুম সব খানে হেব্বি মেক আপ ।
৪. সব নাটকে একটি চরিত্র থাকে যে মহা পুরুষ( মহা ফিমেল) চরিত্রের ।
৫. এক বা একাধিক অপর পক্ষ থাকে যার আচরন দেখলে সয়তানও লজ্জা পাবে ।
৬. সয়তান পক্ষ ফেরেস্তা পক্ষকে কারনে অকারনে অদ্ভুত সব সমস্যায় ফেলে ।
৭. শেষ পর্যন্ত ফেরেস্তা পক্ষ হাতে নাতে ধরা খায় । কিন্তু ফেরেস্তা পক্ষ নিঃশর্ত ক্ষমা করে ।পরের পর্বে আবার সয়তানী>ধরা >ক্ষমা । সাইক্লিক অর্ডরে চলতেই থাকে ।
এই সয়তানীর দুস্ট চক্র ফিমেল সমাজ কে মানুষের বদলে অবলা নারী বানিয়ে দেয় ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




