somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক ড্রাফট করে চাকুরীর আবেদন করতে হবে সত্যতা কতটুকু

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ০৩/০১/২০১৩ তাং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার আবেদন করার জন্য ৩০০ টাকার ব্যাংক ড্রাফট করব তাই অগ্রানী ব্যাংক (চিটাগাং রোড, নারায়নগঞ্জ) ডেমরা শাখায় গিয়েছিলাম পুরো ব্যাংক জুড়ে গ্রহক সংখ্যা ৫/৬ জন হবে। সব কর্মকর্তা ও কর্মচারীরা খোশ গল্পেমত্ত। আমি একজনকে জিঙ্গেস করলাম ব্যাংক ড্রাফট করব!! উনি আমাকে বল্লেন কত টাকা? আমি উত্তর দিলাম ৩০০টাকা। আবার প্রশ্ন করলেন এই শাখায় কোন একাউন্ট আছে? আমি বল্লাম না।
তাহলে আপনি ব্যাংক ড্রাফট করতে পারবেন না।
আমি আকাশ থেকে পড়লাম এর আগে সব ব্যাংক থেকে আমি ব্যাংক ড্রাফট করেছি।
আমি তাকে আনেক আনুরোধ করলাম যে প্লিজ ভাই একটু চেষ্টা করেন ০৮/০১/১৩ আবেদনের শেষ তারিখ আজ যদি আমি ব্যাংক ড্রাফট না করতে পারি তবে আবেদন করতে পারবনা। উনি তখন ফেসবুক ব্যাবহার করছিল। একটু উত্তেজিত হয়ে বল্লেন: তোমার আবেদন হলে কি আর না হলে কি? হটাৎ আমার মনে পড়ল রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রানী ব্যাংক শাখাতে আমার একটি একাউন্ট আছে। আমি উনাকে বললাম ভাই রাবি শাখাতে আমার একটি একাউন্ট আছে চলবে?
উনি আমাকে বল্লেন: আমাদের শাখাতে হতে হবে।
আমি এবার বল্লাম এই নিয়ম কবে থেকে হয়েছে?আর এটি কি সব ব্যাংকের জন্য প্রযোজ্য?
উনি বললেন নভেম্বর থেকে আর সব ব্যাংককের জন্য প্রযোজ্য!!!
আমি আর কথা না বাড়িয়ে সালাম দিয়ে চলে আসলাম আর চিন্তা করতে লাগলাম তফসিল ভুক্ত ব্যাংক ৪৮ টি সব ব্যাংকে একাউন্ট করতে হবে আর নূন্যতম একাউন্ট ওপেনিং চার্জ ৫০০ টাকা আর বাৎসরিক চার্জ গড়ে ৫০০ তবে এখন আমার আগে প্রয়োজন বাংলাদেশের সব ব্যাংকে একাউন্ট খোলা তাই প্রয়োজন ৪৮*৫০০=২৪,০০০/=টাকা আর ১ বছর পরে আবার ৪৮*৫০০=২৪,০০০/= টাকা।
এখন আমি ভাবছি আর চাকরির আবেদন করতে পারব কিনা?
পরে অবশ্য সোনালী ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট করেছিলাম।
এখন আমার প্রশ্ন যারা অগ্রনী ব্যাংকে কর্মরত আছেন তারা ব্যাপারটা আমাকে ক্লিয়ার করেন। আসলে কি ঘটনা ছিল আর যদি সত্যি হয় তবে আমরা যারা চাকরি প্রত্যাশি তারা কি করতে পারি । আর যদি মিথ্যা হয় তবে অগ্রণী ব্যাংক কতৃপক্ষের উচিৎ নয় ঐ শাখায় এই ব্যপারে জানতে চাওয়া? তারা তো তাদের বিল বোর্ড দিয়েছে তাতে লেখা ১০০০ হাস্যজ্বল মুখ আপনার সেবাই নিয়োজিত!!!!! কিন্তু আমি তাদের কারো মুখেই হাসির কোন নমুনা দেখতে পাইনি। যাই হোক ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য এটা নিয়ে আজকের লেখা। যদি কোন ভাই ব্যাপারটা ক্লিয়ার করতেন তবে খুশি হতাম।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×