somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখোশের আমিসমূহ!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।
যা কিছু বলতে চাই তা আদতে বলা হয়ে উঠে না, যা কিছু করতে চাই সেগুলোও করা হয়ে উঠে না। এইসব না বলা কথা, কাজ বুকের ভিতর নিদারুণ আঁচড়, বরফকাটা আগুন। আমি কী আর আছি সহজ আঁধার, সমুদ্রপ্রেমী? এই সব নীরবতার সাথে হিরোসিমার দূরত্ব বড়জোর দুই জোড়া হাত পরস্পর সম্পর্কহীন হওয়ার সমান। আমরা প্রত্যেকে চুপচাপ রকমের কমেডিয়ান, যাপন করি স্যাটায়ার জীবন।

২।
তোমাকে পাওয়া বা না পাওয়া, চাওয়া বা না চাওয়ার বিভ্রম নিয়ে আজকের সন্ধ্যা রীতিমত প্রেম - প্রেম ঠান্ডা বাতাসে উড়তেছিলো। আর শহরের মোড়ে মোড়ে যানজটচোখ নিয়ে জানালায় চুল ছেড়ে দিয়েছিলো কোন বিষণ্ণ তরুণী। দ্যাখো হেমন্তের নীল আকাশ, এখানে মন খারাপের স্যানোটোরিয়াম। আমিও চশমা মুছে রাতের কার্নিভালে ব্যালে নর্তকের ঘুঙুর এঁকে দেই, অসর্তকতায় শহরে ভাসতে থাকে স্তনস্পর্শ, চুমুর দাগ - এমন দৃশ্য এবং দৃশ্যায়নের যোগসাজসে চপল হয়ে উঠে শহর, রেস্টুরেন্ট, সিনেমাহল আর বিভাজনের সূত্র ধরে আমরা চোখে চোখে রাখি বিস্মৃত কোন নদীর নাম।


৩|
যা হতে চেয়েছি, যা পেতে চেয়েছি সমস্তটাই আকাশের! বলো পংখিরাজ, বলো পাখি - কে চিনিয়ে দিবে এই পরিহাস্যময় কবরখানা? এই জাগতিক বিদ্রুপের ভিতর কে চেপে ধরে জীবন ও বাস্তবতার ট্রিগার? ইদানিং শিশুর হৃদয় নিয়ে গৈরিক জানালা দিয়ে দেখি - সাহস ও মৃত্যুদৃশ্য, গোলাপ ও অন্ধকার!

এখন দরজা খুলে ছোট ছোট স্বপ্নের পাশে দাড়াই - দেখি একটি মার্জিত এপিটাফ আকাশে ঝুলে রয়েছে!!

৪।
আজকের ঝলমলে চাঁদ দেখে মনে হলো এমন দৃশ্যের বিপরীতে রক্তবর্ণ রাতের ব্যক্তিগত মনোলোভা বিষাদের কোন যৌথছবি রাখার মানে হয় না। মানে হয় না সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোৎস্নার জন্য বসে থাকা, এরচেয়ে ঢের ভালো সামান্য এলকোহল, গোপনীয় নারীর দিকে ছুড়ে দেওয়া ফ্লাইং কিস, ফিসফাস। আজকের রাতে ঢের ভালো একটি গোলাপ যার বিনিময়ে তুমি বিলিয়ে দিবে উরুদ্বয়, উর্বর স্তব্ধতা।


৫।
বিকাল ভেঙ্গে পড়লে সন্ধ্যা আসে, আসে ঝড়া পাতার মর্মবেদনা। যারা রোদের অসুখে গা ধুইয়ে নিয়েছে তারা আজ সন্ধ্যাপাখি। যারা জোৎস্না ও চাঁদ ব্যতীত কারো নাম জানেনি, তাদেরও ঘন ঘন কুয়াশার ছক কেটে শীতবিভ্রম চেনার সময় এসেছে।

আজ আমরাও ভাস্কর চক্রবর্তীর মত কোন অপ্টিমাম শীতের জন্য অপেক্ষা করছি, তিন মাস ঘুমিয়ে থাকব অথবা জীবনের যাবতীয় সারকাজমের দিকে মুচকি হেসে পৃথিবীকে অবজ্ঞা করে চলে যাব।

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৩
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

×