somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কি হেরেই যাচ্ছেন হিলারী?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার ইতিহাসে সবচেয়ে কম সময় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম হেনরি হ্যারিসন। তাঁর পৌত্র বেঞ্জামিন হ্যারিসনও পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
যাহোক, উইলিয়াম হ্যারিসন মাত্র ৩২ দিন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত ছিলেন। ১৮৪১ সালের ৪ এপ্রিল ৯ দিনের নিউমোনিয়ায় ভুগে প্রেসিডেন্ট হ্যারিসন যখন মারা যান, তখন তাঁর বয়স ছিল ৬৮ বছর। সামান্য সাংবিধানিক জটিলতার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন ভাইস প্রেসিডেন্ট জন টেইলর।
মূলত প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারণা চালাতে গিয়েই হ্যারিসনের বুকে ঠাণ্ডা বসে গেছিলো। হুইগ বা রক্ষণশীল দলীয় উইলিয়াম হ্যারিসন কতৃক প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ ও মৃত্যুর ১৪০ বছর পর ৭১ বছর বয়সী রিপাবলিকান রোনাল্ড রিগান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগ পর্যন্ত উইলিয়াম হেনরি হ্যারিসনই ছিলেন সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা আমেরিকার প্রেসিডেন্ট।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারী ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১১ সেপ্টেম্বর ২০০১ সালের সন্ত্রাসী হামলার বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেয়ার পর হিলারী অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁর নিউমনিয়া ধরা পড়ে।
এই কয়দিন প্রচারমাধ্যমে হিলারীর স্বাস্থ্য নিয়ে প্রচুর গুজব ছড়ানো হয়। এমনকি এটাও বলা হয়, আগে থেকেই হাসপাতালে বন্দী হিলারী ক্লিনটনের জনৈকা জমজ মিডিয়ার সামনে আসছেন। যাহোক, এসব বাজে কথা উড়িয়ে দিয়ে হিলারীর সুস্থতা সম্পর্কে আমি নিঃসংশয় হয়েছি।
কিন্তু বর্তমানে ৬৮ ও আগামী বছরের ২০ জানুয়ারী নাগাদ ৬৯ বছরে পদার্পণ করতে যাওয়া হিলারী ক্লিনটনের স্বাস্থ্যগত যোগ্যতা সম্পর্কে মার্কিন ভোটাররা কি কোন নেতিবাচক বার্তা পেলো? এই অসুস্থতার জন্যই কি ইতোমধ্যে হাসির পাত্রে পরিণত হওয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জনমত জরীপে হিলারী ক্লিনটনের চেয়ে এগিয়ে আছেন বলে দেখা যাচ্ছে?
এখানে প্রদত্ত ছবিটি গত ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের সেই সভা শুরুর আগের, যেখানে হিলারী অসুস্থ হয়ে পড়েছিলেন। এই অনুষ্ঠানে তোলা হিলারীর যতো ছবিই এসেছে, সবগুলোকেই তাঁর চেহারা পরিবর্তিত বলে মনে হয়েছে। অসুস্থতার জন্যই কিনা, তাঁকে হঠাৎ করে আরও বৃদ্ধা বলে মনে হল। আমেরিকানরা আর যাই হোক, সামরিক বাহিনীর জন্য একজন শক্তপোক্ত কমান্ডার ইন চীফের ব্যাপারে সবসময়ই স্পর্শকাতর.

সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×