somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাইরে না পেরে (পাকিস্তান) ঘরের বউ পিটানো(বাংলাদেশ) দূর্বলদেরই কাজ!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানবিবিবে যখন ছিলাম, তখন অাভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বেশিরভাগ সময়ই স্বাভাবিক থাকতো। বিশেষত ছিনতাইয়ের মতো রাহাজানি ঘটতো যখন লাঠিয়াল রাজনীতিতে কোন পটপরিবর্তন আসন্ন হতো। সেই সময়টায় সাধারণ ছাত্ররা প্রায়ই ছিনতাইয়ের শিকার হতো।
সরহদে এদেশের সীমান্তরক্ষীদের বন্দুকের নল মাটির দিকে নেমে যাবার পর থেকে ভারতীয়দের বন্ধুত্বপূর্ণ বাজি-পটকার বিস্ফোরণে পূর্ববঙ্গের বাঙ্গাল মোচলমানদের মৃত্যুর মিছিল অবশ্য নিয়মিতই বের হয়। কিন্তু তারপরও বিভিন্ন রাজনৈতিক ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়ায় সীমান্তে লাশ পড়ার ফ্রিকোয়েন্সি খানিকটা গতি পায়।
গত কয়দিন সীমান্ত থেকে মৃত্যুর খবর তেমন আসেনি। কিন্তু কাশ্মীরকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বৃদ্ধি পাবার পর দুই দিনে কয়েকজন মোচলমানের মৃত্যু হয়েছে উত্তর ও দক্ষিণ-পশ্চিম সরহদে। এটা স্পষ্ট যে, এসব মৃত্যু আসলে একেকটি গুঢ় বার্তা। প্যাটার্ন খেয়াল করলে দেখা যাবে উরির ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নিন্দা জানানোর পর থেকেই হুট করে শুরু হয়ে হত্যাকাণ্ড। ফলে এখানে বাংলাদেশ সরকারকে ভারতের বার্তা দেয়ার কিছু নেই বলেই মনে হয়।
তাহলে লালমনিরহাট ও ঝিনাইদহে উপর্যুপরি লাশ ফেলার পেছনে মনুসংহিতার অনুসারী ভারতীয়দের দুটি মনস্তত্ত্বের মধ্যে যেকোন একটি, অথবা দুটিই কাজ করেছে। হয়, ভারতীয়রা সম্মক অবগত আছে, কাশ্মীরের ব্যাপারে এদেশের সরকার আর জনগণের মত পাল্টাপাল্টি। ফলে এদেশের মানুষকে একটু হুঁশিয়ারী দেয়ার জন্য এটা হয়েছে।
এছাড়া এর পেছনে যে কারণটা ক্রিয়াশীল থাকতে পারে, তা হচ্ছে জাতিগত বদলা। উরিতে ১৯ সৈন্যকে হারিয়েও ভারতের পক্ষে পাকিস্তান সীমান্তে খুচরা লাশ ফেলা সম্ভব নয়। তাছাড়া তাদের মানুষজনও লাশের বদলে লাশ চাচ্ছে। এমতাবস্থায় সহজে লাশ পেতে বাংলাদেশ ছাড়া আর উপায় কি! বাংলাদেশকে ভারতে অনেকেই দ্বিতীয় পাকিস্তান হিসেবেই দেখে। তাছাড়া বিজেপি নেতা বরুণ গান্ধীর ভাষায় বলতে গেলেই এই উভয় দেশের মানুষই তো 'কাটুয়া'!
কয়েক বছর আগে বিনা কারণে সীমান্ত থেকে এক বাংলাদেশী কিশোরকে অপহরণ করে নিয়ে বিবস্ত্র করে উলঙ্গ করে পিটিয়েছিলো একদল বিএসএফ। তাতে দেখা যায় টিনের তৈরি চায়ের মগে করে চা পান করতে করতে এক বিএসএফ তার আরেক সহকর্মীকে বলছিলো, "মার মার! মুসালমান কি বাচ্চা হ্যাঁয়, আচ্ছি তারাহ সে মার!"
বুকের পাটা থাকলে ইউটিউবে গিয়ে ভিডিওটি দেখুন গিয়ে...!
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×