েনীল রং এর কষ্টের চাদরে ডাকা কিছুসুখ…
নীল রংটা আমার বড্ড প্রিয় …
নীল আকাশ, আর নীল রং এর শাড়ীর আঁচল…
নীল সাট আবার নীল রং এর কষ্ট …
এরা মনের অনেক কাছে সেটে আছে ঠিক চুম্বুকের মত...
নীল অপরাজিতা কে ও মনেহয় কষ্টের ঠিক মাঝে ফোঁটা বেদনা বিলাস…
তোমার বেদনায় রাঙ্গা নীল হাত
আমার বিয়ের নীল বেনারসির থেকেও বেশি নীল…
তোমার চোখের নীল সাগরে আমার ডুবে যাওয়া লাল সূয…
তোমার পরা নীল সার্টে এখনো মিষ্টি সেন্টের গন্ধ…
তোমার দেয়া নীল কষ্ট এখনো শেষের কবিতার পাতায় আবদ্ধ…
তোমার দেয়া নীল খামে চিঠি আমার দেখা নীল সুখ
তোমার নীল কালিতে লেখা ভালবাসি
এখনো আমায় থামিয়ে দেয় ক্ষণিকতরে…
নীলে নীলে মাখামাখি তোমার আমার ভালবাসা এখন আর নেই ..
শুধু আছে কালিদাসের মেঘদূত কাব্যের নীলরং এর প্রচ্ছদ
আর আমার চোখের কিছু নীলজল….

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

