যে ছিল আমার স্বপন চারিনি
তারে চিনিতে পারিনি ....
তারে চিনিতে পারিনি....
বিকেলে ভোরের ফুল এই নাটক টা মাত্র দেখে শেষ করলাম। খুব সুন্দর দুটি রবিন্দ্র সংগীত ছিল। যান সেখানে তোমার মত একটা লোক ছিলো,
তোমার মত প্রেম ছিল, তোমাকে কি লিখি বলোতো??
অনেক অনেক দিন আমি কিছুই লিখি না এখন হয়তো আমি অনেক কিছু
লিখতে ও পারি না। তবে তোমাকে লিখবো মনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভুতির কথাগুলো , সেই অনুভুতির মাঝে তুমি কখন এসে আমার মনকে দোলা দিয়েছ....যেখানে দেখেছি এতটুকু প্রেম সেখানেই আমি তোমাকে খুজেছি।
হ্য়তো বা কোথাও তোমাকে পায়েছি হ্য়তো বা কোথও তুমি নিযেই হারিয়ে গেছ। তোমাকে আমি দেখেছি আর নিজ্বস্য রং তুলিতে তোমাকে এঁকেছি, যেমন খুশি বানাতে ইচ্ছে করে বানিয়েছি। বানিয়েছি বললে ভুল হবে এখন বানাই।
তোমায় দেখেছি শারদ প্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তেমায় দেখেছি ....হৃদিমাঝারে......।
যাকে প্রতিনিয়ত প্রেমের ডোরে বাঁধি,যাকে আমার পাসে শুভ্র পাঞ্জাবীতে
কল্পনা করি তাকে আমি আজ প্রথম পরশে ভাবতে চলেছি। তোমার কেমন লাগছে বললে না...? ভালবাসা যে কি তা আমি নিযেও বুঝি না
তবে অদৃশ একটা টান অনুভব করি, খুব কাছের মনে হয়। মনে হয় সমুদ্রের মুখপানে দারিয়ে তোমাকে বলি...নিয়ে যাবে আমাকে তোমার সাথে...?? শুধু তোমাকে যানি আর কিছুই চিনিনা, সারাজীবন চলার জন্য
এতটুকু জানাই কি আমার জন্য অনেক অনেক পাওয়া না...? নাটকের রবিন্দ্র সংগীত গুলো কেমন যেন মনমুগ্ধেরমত আমার কানে বাজছে....
যে ছিল আমার স্বপন চারিনি......
হুম...হুম..হুম.....
২৪/১২/২০০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

