হ্যাঁ পুরুষ , তোমার মন কি এখন বলে !
তোমার আসলে কি প্রয়োজন ,
কতো সময়ের জন্য আমাকে ,
তুমি তো তোমার অন্তবাসে এনেছো
তোমার চরম কামনার বাসনা !
হ্যাঁ হ্যাঁ যানি তোমার মিষ্টি কথার হৃদয়ে
আছে নীল বিষের ছোবল !
দেহের প্রেমে তুমি দুদিনের পাখি,
সিন্ধু সেঁচে মুক্তর মালা দাও গলে পড়িয়ে ,
সমস্ত দুনিয়া দিতে পারো আমার পায়ের তলে,
শুধুই আমার এক টুকরো হাসির জন্য ,
আহ্ সে কি তোমার মধুমাখা মিষ্টি চেহারা !
তারপর এক গভীর স্বপ্নে বিভোর করে ....
মধুপান ..... ! এরপর আমি ডাষ্টবিন... !
তবুও তুমি হিরের ঠুকরো !!!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



