somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার ব্যায়ভার কে বহন করছে ?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক যার ১০% ও পুরন হয় নাই। এই সরকারের এক বছরের আমলনামা বিচার করলে দেখা যাবে ১০% এর মধ্যে ৯% ই ডক্টর ইউনুসের অবদান। বাকি ১% এর ক্রেডিট হয়ত স্বল্প কিছু উপদেষ্টামন্ডলিকে দেয়া যায়। বাংলাদেশের ধসে পড়া এক সেক্টরের নাম হচ্ছে স্বাস্থ্য সেক্টর। এই সেক্টরের দুর্নীতি প্রকাশ করতে গিয়ে এক মহিলা সাংবাদিক আওয়ামিলীগ আমলে চরম হেনস্তার শিকার হয়েছিল। আমাদের আশা ছিল নবগঠিত স্বাস্থ্য উপদেষ্টা হয়ত দুর্নীতি ঝেটিয়ে বিদায় করে দৃষ্যমান কিছু পরিবর্তন করে দেখাবেন !

গ্রামীন ব্যাংকের সাবেক পরিচালক নুরজাহান বেগমকে কিসের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হল , তা আমাদের অজানা। ডক্টর ইউনুসের সিলেকশনের বিষয়ে কোন প্রশ্ন করতে চাই না। নিশ্চই তিনি ভেবেছিলেন যে , নুরজাহান বেগম ভাল কিছু করে দেখাতে সমর্থ হবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে নুরজাহান বেগম বিগত এক বছরে জনগনের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা , সুবিধাদি কেবল নিয়েছেন বিনিময়ে কিছু না দিয়ে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা... এটার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেছেন উনার কার্যক্রম? উনি যে বেতনটা নেন, ওটা হারামভাবে। উনি যে গাড়িটা চড়েন সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সঙ্গে বেঈমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা, এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বোঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝে না, উনি চিকিৎসা বোঝে না, যন্ত্রপাতি সম্পর্কেও তার কোনো জ্ঞান নেই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং উনি ড. মুহাম্মদ ইউনূসের কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা।’



আজকে নুরজাহান বেগম আরেক দফা খবর হয়েছেন সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গিয়ে!!! স্বাস্থ্য উপদেষ্টা হয়েও নিজ দেশ বাদ দিয়ে আরেক দেশে চিকিৎসা করানোর চুরান্ত বাজে এক উদাহরন তৈরী করলেন নুরজাহান বেগম। উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন , এবারই প্রথম নয়, তিনি প্রায়ই সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান!! সাংবাদিকদের কাছে অনুরোধ যে , উনার ঘন ঘন বিদেশে চিকিৎসার ব্যায় ভার , আবু সাইদ ইম্যামিনের রক্তের উপড় বসা ইন্টারিম সরকার বহন করছে কিনা দয়া করে খোজ নিন। এই সব উপদেষ্টাদের হারাম উপার্যন ও হারাম ব্যায় সীমা কতখানি তা জানার অধিকার আমাদের সবার। এত এত তরতাজা তরুন এই দিন দেখার জন্য রক্ত দেয় নাই।





সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কৌশল

লিখেছেন জুয়েল তাজিম, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৮

জামায়াতের আমীরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীর সঙ্গে বেশ্যাবৃত্তির সম্পর্ক টেনে আনা পোস্টটি হ্যাকড হোক বা অ-হ্যাকড—এর রাজনৈতিক প্রভাব মোটেও একমুখী নয়। অনেকেই ধরে নিচ্ছেন, এতে জামায়াতের ক্ষতিই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।

লিখেছেন রাবব১৯৭১, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।
-----------------------------------------------------------
ধর্ম ও রাজনীতি এক জিনিস নয়, এক পথে চলে না, এবং এক লক্ষ্যেও পৌঁছায় না। ধর্মের ভিত্তি সত্য, ন্যায়, নৈতিকতা ও আত্মসংযম। রাজনীতির... ...বাকিটুকু পড়ুন

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

×