somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আতর আলী

১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আতর আলী আতর বেঁচে। তার আসল নাম কি ছিল মানুষ তা ভুলে গেছে,এখন সবাই তাকে ডাকে আতর আলী বলে। ঢাকার রৌদ্রতপ্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আতর আলী পুরনো দিনের কথাগুলি মনে করছিল । সেই কবে মা মরা মেয়েটিকে নিয়ে ঢাকা শহরে এসেছিল তারপর অনেক ঘাটের জল খেয়ে আশ্রয় নেয় এক বস্তিতে আর রপ্ত করে নেয় আতর বেঁচার ব্যবসা। কবে যে সে আতর আলী হয়ে গেল তার নিজেরই তা মনে পরে না।

আতর আলির মাথাটা ঘুরে উঠে। সেই সকাল থেকে রোদের মধ্যে ঘুরছে, বুড়ো বয়সে শরীর এত ধকল সহ্য করতে না পারাটাই স্বাভাবিক। আতর আলী বসার জন্য ছায়া যুক্ত একটা জায়গা খোঁজে। আতরের বাক্সটা মাটিতে রেখে আতর আলী শরীরটা এলিয়ে দেয়। এখন পর্যন্ত এক টাকারও আতর বেঁচতে পারেনি মেয়েটার মুখে আজ কিছু তুলে দিতে পারবেনা, এই চিন্তায় সে দারুন কষ্ট পায়। এখন আর কেউ আতর কিনেনা। আগে মানুষ আতর কিনত। দিন গুজরানোর মত টাকা আতর বেঁচে সে পেয়া যেতো। আর এখন বড় বড় কত দোকান হয়েছে সেখানে কতো সুন্দর সুন্দর সুগন্ধি পাওয়া যায়। মানুষ তার জিনিস কিনবে কেন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আতর আলী।

বৃষ্টির ঝাপটায় ঘুম ভেঙ্গে যায় আতর আলীর।সন্ধা প্রায় ঘনিয়া এসেছে। আতর আলী বৃষ্টি উপেক্ষা করে বস্তির দিকে হাঁটা দেয়। মেয়েটা বাড়িতে একা আছে। মেয়েতো সেই ছোট্টটি নেই, অনেক বড় হয়েছে। দিনকাল ভালনা.........এসব ভাবতে ভাবতে আতর আলী কাক-ভেজা হয়ে ঘরে ফেরে।

-আরে বাজান তুমি দেখি এক্কেরে ভিজ্যা গেছ।
-হরে মা,বৃষ্টি আইছিল তুই হারাদিন ভালা ছিলিতো ময়না?
-হ বাজান, তয় এখনকার ভাত হইবনা। কাসেম চাচা বাকিতে চাল দিবার চায়না।
-ও ময়না, ভাতকি একটুকুনও নাই?
-আছে বাজান, একজনের হইব কোনও রকম।
-ময়না তুই তাইলে খাইয়া ল।
-কেন বাজান তুমি খাইবা না,তুমি না খাইলে আমিও খামুনা।
-জিদ করিস না মা, আমার শইলডা কেমন জানি করতাসে, তুই খাইয়া ল।

আতর আলী বিছানায় গা এলিয়ে দেয়। মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় আতর আলীর। কেমন ঘোরের মতন লাগছে তার। তাকের উপর রাখা আতরের বাক্সটা পারতে গিয়ে ফেলে দেয়। কিছু আতরের শিশি ভেঙ্গে সারা ঘরে সুগন্ধী ছড়িয়ে পড়ে। আতর আলী মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। সে দেখে তাদের জীবন আতরের গন্ধে ভরে উঠেছে,সুন্দর হয়ে উঠেছে। সে শুনতে পায় আতরের বিচিত্র সব বোতলের টুং টাং শব্দ......।

ময়না স্তম্ভিত হয়ে দেখছে তার বাজান আর নেই। তার চোখ দিয়ে অশ্রুধারা নামে। করিম মোল্লা দাফন কাফনের ব্যবস্থা করে। ময়না করিম মোল্লার চোখে মুখে এক ধূর্ত হাসি দেখতে পায়। সে বুঝতে পারে এখানে থাকা তার চলবেনা। সে তার টিনের থালাটি বুকে চেপে বস্তি থেকে বেরিয়ে আসে। হাঁটতে থাকে তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×