
এক বয়স্ক ইতালির ভদ্রলোক নিউ জার্সিতে একা বাস করতো। যখন সামার এলো প্রতিবারের মতো বাড়ির পিছনে টমেটো গাছ লাগানোর কথা মনে হলো , কিন্তু মাটি এতো শক্ত যে তার নিজের পক্ষে খুরখুড়ি করা কঠিন । তার একমাত্র ছেলে ভিন্সেন্ট , যে আগে তাকে এসব কাজে সাহায্য করতো , এখন জেলে । ভদ্রলোক জেলে তার ছেলেকে তার এ সমস্যার কথা লিখে চিঠি পাঠালো ,
বাবা ভিন্সেন্ট,
তুমি না থাকায় এবার মনে হয় আমি আর টমেটো গাছগুলো লাগাতে পারবো না, এ বয়সে আমি নিজে খুড়াখুড়ি করতে অক্ষম, আমি জানি তুমি থাকলে আমাকে সাহায্য করতে , কিন্তু কি আর করা !
ভালো থেকো,
কয়েকদিন পর ছেলের উত্তর এলো ,
বাবা,
সাবধান, তুমি বাড়ির পিছনে খুরখুড়ি করতে যেও না, ওখানেই লাশগুলো লুকানো !
ভালো থেকো ,
তোমার ভিন্সেন্ট
পরদিন ভোর রাত ৪ টায় পুলিশ আর এফবিআই এসে বাড়ি ঘেরাও করে পিছনে সবটা জায়গা খুড়াখুড়ি করে কিছুই পেল না, শেষে ভদ্রলোকের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিল ।
ঐদিনই ছেলের কাছ থেকে আরেকটা চিঠি এলো ,
বাবা,
এখন তোমার টমেটো গাছ লাগায়ে দাও, জেলে থেকে এর চেয়ে বেশি আর কিছু করতে পারলাম না ,
তোমার ভিন্সেন্ট
মূল গল্পের সূত্র :
http://twentytwowords.com/incarcerated-son-helps-his-elderly-dad-garden-from-prison/
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




