নিউ ইয়র্কে এক দিন
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিউ ইয়র্কে জনাব সুলেমান একজন কন্ট্রাক্টর। সরকারি বেসরকারি বিভিন্ন দালানকোঠা মেরামত, ছাদ বদলানো ইত্যাদি কাজ করেন আজ অনেকদিন। তার শ্রমিক টেকনিসিয়ান প্রকৌশলীদের প্রায় সবাই বাংলাদেশী। তাঁর সাথে সেদিন আলাপ হলো, তাঁর একজন শ্রমিকের কথা তিনি বললেন। নাম আবুশি, দেশের কোনো এক অজপাড়াগাঁয়ের সম্পূর্ণ নিরক্ষর লোক। দেশে রিকশা চালিয়ে সংসার চালাতো। ডিভি লটারি পেয়ে নিউ ইয়র্কে আসে দুই যুগ আগে। এসে উনার কোম্পানিতে শ্রমিক হিসাবে কাজ শুরু করে। উনার কথামত আবুশি "ঘড়ি ও চিনতো না" অর্থাৎ ঘড়ির কাঁটা দেখে কয়টা বাজে বুঝতো না ! আজ তার চার ছেলে নিউ ইয়র্কে লেখা পড়া করে ইঞ্জিনিয়ার! সুলেমান সাহেবের আরেক শ্রমিক সালাম, তার মেয়ে নিউ ইয়র্কে ডেন্টিস্ট ! বাবা মায়ের আয় রোজগার কম হলে বাচ্চাদের পড়াশুনায় খরচের ব্যাপারে টিউশন waive করা ছাড়াও সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে।
সুলেমান সাহেবের সাথে কথা বলে মনে হলো আমেরিকা সত্যি ল্যান্ড অফ অপর্চুনিটিস যদি একজন এখানকার সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ভালো করার চেষ্টা করে। সাবধান না হলে ছেলেমেয়েদের ধ্বংস হয়ে যাওয়ার পথও যেমন এখানে উম্মুক্ত, যারা সাবধান, উপযুক্ত যত্ন সহকারে ছেলেমেয়েদের বড় করছেন, তাদের জন্য রয়েছে বড় হওয়ার অবারিত সুযোগ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন...
...বাকিটুকু পড়ুন
আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।
প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ...
...বাকিটুকু পড়ুন
মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!
এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুন