somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মই ধর্ম -- অনেক দিন পরে এই ধর্মে বিশ্বাস আসতে শুরু করেছে

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন খারাপ কিছু হয়, তখন আল্লারে কাছে আল্লার নামেই নালিশ করি-- হে আল্লা, আমি তো কালকে খারাপ কিছু করি নাই, তাহলে আজকে কেন তুমি আমার দিনটা খারাপ করে দিলা!

ধর্ম কী? মানুষ যা ধারণ করে তাই? মানুষ তো ভাল-মন্দ দুইটাই করে। তাহলে ভালো-মন্দ দুইটাই মানুষের ধর্ম? নাহ, একটা ধর্ম, আরেকটা অধর্ম। ধর্মের এই দুইটা রূপ। রাত আর দিনের মত। একই মুদ্রার এ পিঠ-ওপিঠ। মহাভারতের যুগে এই দুইটা ধর্মই ছিল। এর মাঝে নানা মুনির নানা মত তখনো ছিল, এখনো আছে।

শতপুত্রশোকে কাতর গান্ধারী কৃষ্ণের কাছে জানতে চাইলেন তিনি তো সজ্ঞানে কোন অপরাধ করেন নাই। তাহলে কোন পাপের ফলে তাকে এই পুত্রশোক ভোগ করতে হচ্ছে?

কৃষ্ণ মনে করাই দিলেন কোন এক জন্মে গান্ধারী ছোটবেলায় খেলাচ্ছলে ১০০টা ফড়িং মেরে তাই দিয়ে মালা বানিয়েছিলেন। হায় পাপ! পাপে ছাড়ে না বাপেরে!

আমাদের দেশের মানুষ এত ধর্মপ্রাণ! তবুও এই আমাদেরই জীবনটা এমন কেন? হাজারো সমস্যায় জর্জরিত আমাদের জীবনের নিশ্চয়তা শুণ্যের কোঠায়। সেই সাথে গোডের উপর বিষফোঁড়ার মত আছে কিছু দেশবিরোধী রাজাকার কুলাঙ্গার। পথে ঘাটে তো বটেই, অনলাইনেও এদের বিষবাষ্পের ঠেলায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কিন্তু কাকে দোষ দেবো? পাপ তো আমার মধ্যেই। এইযে সংখ্যালঘুরা আক্রান্ত হয়, তখন বেশিরভাগ সংখ্যাগুরুরাই চোখ কান বন্ধ করে নিরপেক্ষতার ভাব ধরে থাকি যেন দেশে কিছু হয় নাই। ঘরবাড়ি পোড়ানোর সময় মন্দির ভাঙার সময় আমাদের কাউরেই বাধা দিয়ে দেখা যায় না। অন্যের বিপদের সময় চোখ কান বুজে পাশ কাটিয়ে চলে যাই। আর যখন একই বিপদ এসে নিজের ঘরে হানা দেয়, তখন বুক চাপড়াইয়া আল্লার কাছে বিচার চাই আল্লার নামে!

এই দেশ নিয়ে আর আশাবাদী হওয়ার দুঃসাহস দেখাতে সাহস পাই না। ধর্মভীরুতার আড়ালে এই দেশের বেশির ভাগ মানুষ দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক। এদের মুখের দিকে তাকালেই বোঝা যায় এদের মনে কি পরিমান কালিমা। এই মুখগুলো আল্লায় কখনোই পছন্দ করতে পারেন না।

তবে তাই হোক। যদিও আমার এই চাওয়া আর অপেক্ষায় নেই। অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এখন শুধু কেয়ামতের অপেক্ষা!

গান্ধারী তাও কৃষ্ণকে সামনে পেয়ে অভিশাপ দিয়ে নিজের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছিলেন। আল্লা, তোমার কাছে তোমার নামেই বিচার চাই, কিন্তু তোমাকে অভিশাপ দিতে পারি না। তুমি কোথায়?! মানুষের অভিশাপ পাবার ভয়েই কী সাত আসমানের তলায় গিয়ে লুকাইছো?

তোমাকে দেখি আর না দেখি কর্মফল ঠিকই দেখতে পাচ্ছি।

বিঃদ্রঃ চোরায় না শুনে ধর্মের কাহিনি!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×