somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজ না পেয়ে দেশে এতো সাংবাদিক

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সাংবাদিকদের ‘যোগ্যতা’ নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়লেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পৌরসভা ভোট নিয়ে বক্তব্য তুলে ধরার মধ্যেই সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হন জাতীয় পার্টির এই নেতা।

সাংবাদিকরা রওশনকে নির্বাচন নিয়ে দলের প্রধান এরশাদ এবং তার বক্তব্যের অমিল নিয়ে একাধিক প্রশ্ন করেন।

এছাড়া প্রায় দুই বছর হতে চললেও এখনও কেন সংসদ উপনেতা নির্বাচন করা হয়নি তা নিয়েও প্রশ্ন রাখেন সাংবাদিকরা।

এরই এক পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে রওশন এরশাদ বলেন, “আমাদের দেশ একটি ছোট দেশ। আমি হিসাব করে দেখেছি এখানে ৪০টা ইলেক্ট্রনিক মিডিয়া। যেখানে ১০-১৫টা হলেই যথেষ্ট ছিল। আপনাদের এখন সংবাদ চোখে পড়তে হয় না, আপনারা খুঁজে খুঁজে নিউজ বের করেন। প্রত্যেক এলাকাতে যান আপনাদের করেসপন্ডেন্ট আছে। এখন তথ্য প্রযুক্তির আধুনিক যুগ।

“তবে কিছু কিছু খারাপ দিকও আছে আবার ভালো দিকও আছে। আপনারা কিছু মনে কইরেন না; যেহেতু আমাদের দেশে কর্মসংস্থান নাই বলে এই দশা হচ্ছে। আমাদের দেশে কর্মসংস্থান থাকত আপনারা এই পেশায় আসতেন না। আমি এটা বুঝি।”

এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি বলেন, “মাননীয় বিরোধী দলীয় নেত্রী, আমি আপনার কথায় বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। আমি নিজে পছন্দ করে এই পেশায় এসেছি।”

এর পর সংবাদ সম্মেলনে উপস্থিত অধিকাংশ সাংবাদিক রওশনের বক্তব্যের প্রতিবাদ করেন।

জাতীয় পার্টির সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং কাজী ফিরোজ রশীদকে এসময় সাংবাদিকদের থামানোর চেষ্টা করতে দেখা যায়।

শেষমেশ রওশন বলেন, “না, না আমি বলতেছি কী শোনেন। সাংবাদিকতা ভালো, নোবেল জব। আমি আপনাদের ডিসকারেজ করছি না। কারণ আমাদের ছেলে-পেলেরা ভালো চাকরি না পেয়ে বিপথে যাচ্ছে, ড্রাগ খাচ্ছে। আপনারা যে কজন সাংবাদিক আছেন, অনেক ভালো করছেন। অনেক আননোটিস বিষয় উঠে আসছে। আপনারা যেকজন সাংবাদিক আছেন ভালো বিষয়গুলো তুলে ধরছেন।”

“... আমি আপনাদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলতে চাচ্ছিলাম।”

এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করলে সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুটা ক্ষিপ্ত হয়ে রওশন বলেন, “তুমি বেশি পেঁচাও। অনেক সিনিয়র হয়ে গেছো তো, তাই তুমি বেশি পেঁচাও।”

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×