২ মাস আগের কথা। বাসা থেকে আমার দুটি ফোন চুরি হয়ে যায়। চুরি হয় সকালে, ভাবলাম থানায় জিডি করব। বায়মেট্রিক সিম তাই, নিরাপত্তার বিষয় আছে। ৬ টায় বাসা থেকে বের হলাম চকবাজার থানার উদ্দেশ্যে। খুব বৃষ্টি তে ভিজে থানায় গেলাম রাফি ভাইকে নিয়ে। জিডি রুমে ঢুকলাম, সাধারন পোশাকে যুবক এক ছেলে আর এক মহিলা পুলিশের পাশাপাশি দুটো টেবিল। তো ছেলেটিই ডাকলেন, আমরা টেবিলের পাশে দাঁড়ালাম।
_কি সমস্যা?(উনি)
_ভাইয়া জিডি করব (আমি)
_কি বিষয়?(উনি)
_ভাই মবাইল চুরি হইসে।(আমি)
_আচ্ছা, তাহলে তো মামলা করতে হবে।(উনি)
_না ভাই, জিডি করব।(আমি)
(এর পর সে ফোনে পেচাল, আর কিছু কাগজ ঘাটতে লাগল। অফিস স্টাফ দের অয়্যারলেস জমা নিতে লাগলেন। চলে গেল কিছু সময়।)
_ভাইয়া একটু দেখেন না। (আমি)
_তো বলেন কি করতে চান?(উনি)
_ভাইয়া জিডি করব।(আমি)
_কি বলেন ভাই! মামলা না করলে হবে? আমাদের বিষয় একটু ভাবতে হবে না?(উনি)
_না, ভাই আমরা স্টুডেন্ট মানুষ অত টাকা নাই।(আমি)
_আপনার কাছে অস্ত্র আছে?(উনি)
_না ভাই কি বলেন। এগুলো কেন থাকবে?(আমি)
_আরে স্টুডেন্টদের কাছেই তো থাকে। তাদের কতো বুদ্ধি! এইযে আপনি জিডি করতে আসলেন, নিরাপত্তার জন্যই তো আসছেন তাই না?(উনি)
_জি ভাই।(আমি)
(পুনরায় ফোনে পেচাল। আর স্টাফ দের সাথে মস্করা। গেল কিছু সময়)
_ভাইয়া.......(আমি)
_হুম, বলেন কি করতে চান?(উনি)
_ভাইয়া, জিডি টাই করব।(আমি)
_তো জিডি করবেন, লিখে আনছেন?(উনি)
_কি লিখে আনব, আমি তো জানি না।(আমি)
_ওমা, জিডি করবেন লিখে আনতে হবে তো।(উনি)
_লেখা লিখি তো পুলিশ রাই করে দেখসি।(আমি)
_কে বলসে আপনাকে?(উনি)
আমি চুপ, এর পর উনি, কাগজ জিয়ে সকল আসয় বিষয় লিখলেন, আমি বিস্তারিত ও ফোন নং দিলাম। জিডির কপি দিলেন, শেষ কাজ।
_তো ভাইয়া আসি?(আমি)
_হে হে! চলে যাবেন! এত কষ্ট করে জিডি লিখলাম ভাই।(উনি)
_ভাই আমরা স্টুডেন্ট।(আমি)
_কেমেরা লাগেনো আছে তো। (রাফি ভাই)
আমাকে ইসাড়া করে, রুমের পেছনে অন্ধকারে ডেকে নিয়ে গেল। আমি ভাবলাম যদি জিডি বাতিল করে দেয়? তাই মতলব বুঝে আর পেচালের থেকে নিস্তার পেতে ১০০ টাকা দিয়েই দিলাম। সুন্দর করে দাঁত কেলাই পকেটে ঢুকাই ফেলল।
_ভাই, আসলে টাকা নি না। এক ছাত্র আসছিল রেজিস্ট্রেসন কার্ড হারাই ফেলসে, আমি এক টাকাও নি নাই।(উনি)
_আসলেই ভাই আপনি ভাল। আপনার মত সৎ পুলিশ অফিসার দরকার আছে। ঘুস টুস তো খান না। (আমি হুদাই শালারে পাম্প) আসি তাহলে।
সেই দিন বুঝলাম, পুলিশ কি জিনিস। টাকা পয়সা পকেটে ঢুকায় আরকি না ঘুস একদম খায় না।
এছাড়াও আমার বন্ধু অর্ক দাশ এর জন্য জিডি করতে কোতোয়ালি তে উপ্রি পেচাল খেতে ও নগদ ৩০০ টাকা দিতে হয়েছে। না না ভাই পুলিশ কিন্তু ঘুস খায় না। কেউ মিথ্যা অপবাদ দিবেন না।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




