সিনেমা তে সম্ভব। তাই বলে বাস্তবে ?
অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নস থেকে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবি চলাচলকারী কোয়ানটাস পরিবহনের বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে যাত্রীদের চোখ ছানাবড়া। বিমানের ডানায় জড়িয়ে আছে ইয়া বড় এক অজগর!।
প্রায় ২ ঘন্টার ফ্লাইটের এ যাত্রার প্রায় ২০ মিনিটের মাথায় এই অজগরের বেচে থাকার লড়াই যাত্রীদের চোখে পড়ে। বাহিরে তখন তাপমাত্রা -১২ আর বাতাসের গতি ছিল 250mph (400km / ঘ) ।পুরো সময়টা অজগরটা প্লেনের ডানা জাপটে ধরার চেষ্টা করেছে। পারেনি। এর মাঝে লেজের একটা অংশ ইন্জিনে লেগে প্লেনের ফিউজলেজ রক্তের রং এ রংগীন করে।ধারণা করা হচ্ছে, কেয়ার্নস বিমানবন্দরের আশপাশের ম্যানগ্রোভ বন থেকে এসে অজগরটি বিমানে উঠেছিল। নির্বিষ অ্যামেথিস্টাইন প্রজাতির এই অজগরটি লম্বায় নয় ফুট এক ইঞ্চি। এটি প্রায় ২৮ ফুট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে।
ল্যান্ডিং এর পর অজগরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নোট: ২০১০ এ কংগোতে এক ১৯ সিটের বিমান রানওয়েতে নামার আগে বিঃধস্ত হয়।
জানেন কেন ?
বিমানের কেবিনে একটা কুমীর পাওয়া গিয়েছিল। কোন সৌখিন যাত্রী ব্যাগে কুমীর ভড়ে বিমানে উঠেছিল। বিধি বাম। কোন কারনে কুমীরটা বের হয়ে আসে। কুমীরের ভয়ে যাত্রীরা সবাই বিমানের পিছনের অংশে যাওয়ায় বিমানের ভারসাম্য নষ্ট হয়। পাইলট আর কন্ট্রোল করতে পারে নি।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




