somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল ফিতায় বাধা প্রেমের গল্প

১৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি আর ধর্ম নিয়ে আলোচনার শেষ নাই। আসুন একটা প্রেমের গল্প শুনি

চার বছর আগের ঘটনা।একদিন আমার অধঃস্তন এক কর্মী এসে বলল বিয়ে করবে। আমি বললাম: এতো সুসংবাদ। আগে বাড়ো।সে মুখ নীচে করে বসে থাকলো। কোন সমস্যা ?
: সে বিদেশী।
আমি গম্ভীর মুখে বললাম : কোন দেশী ?
: পাকিস্তানী।
আমি মোটামুটি রেগেই গেলাম।
:তুমি ঢাকা ভার্সিটি থেকে অসাধারন রেজাল্ট করা ছেলে।চাকরীতে নুতন।যা সিনসিয়ারিটি তাতে তুমি অনেকদুর যাবে।কেন এসব পাগলামি? এর আগে এরকম যে কয়টা বিয়ে হয়েছে তার কোনোটাই টিকেনি।আর এই বিয়ে করতে হলে তোমাকে আর কেউ না, স্বয়ং মহামান্য প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে।তাছাড়া আর কোন দেশ পেলে না ? পাকিস্তান ?? দেখা হল কিভাবে?
: সে বাংলাদেশে বেড়াতে এসেছিল যাদের বাসায় তার বাসায় আমি টিউশনি করতাম।
:বেশ ভালো। মেয়ে'র বাবা মা জানে ?
: মা জানে। বাবা জানে না।
:পাকিস্তানে অনার কিলিং এর কথা শুনেছো ?আমি বললাম।(এ প্রসংগে আরেক গল্প পুনশ্চতে)
:না স্যার।
: যা পরিস্থিতি তাতে এ বিয়ের অনুমতি পেতে ২/৩ বছর লাগতে পারে।ততদিন ওয়েট করতে পারবে ?
: নো প্রবলেম স্যার।আপনি একটু ট্রাই করলেই হবে।
:হুমম। তোমাকে ভাবার সময় দিলাম। ২ মাস পর দেখা করবে।আমি ডিসিশন দিলাম।হাসিমুখে সে বিদায় হল।
দুমাস পর সে আবার হাজির। নাছোর বান্দা। বললাম দরখাস্তটা রেখে যাও। আমি আরো দুমাস সময় দিলাম। তারপর পাঠাবো।ততদিন পর্যন্ত চিন্তা ভাবনা করো।
কিছুদিন পর তার পোস্টিং হল ঢাকায়। ভাবলাম ক্ষমতার কেন্দ্রে যাচ্ছে। অনুমতি পেতে সুবিধা হবে। সে চলে গেল ।
মাঝে মাঝে তার সাথে দেখা হয়।
: কতদুর ?
: স্যার। বস কে জানাইসি।বলছে ওয়েট করতে।
আজ প্রায় চারবছর হল।তার বিয়ের বয়স অনেক আগেই পার হয়েছে। আর দরখাস্ত ? একধাপ ও পেরোয়নি।বংগভবন তো অনেক দুর।
তার বন্ধুদের কাছে জানতে চেয়েছিলাম। হু ইজ দিস গার্ল ?
সে মেয়েও বিশাল রেজাল্ট করে পিএইচডি করছে। তারও এক কথা। অন্য কোথাও বিয়ে করবে না।
এভাবে লাল ফিতায় বেধে আছে দুটি জীবন
পুনশ্চ:
অনার কিলিং নিয়ে এক পাকিস্তানী সহকর্মীর সাথে কথা বলছিলাম। সে জানালো তার বন্ধুর প্রেমে পড়েছিল পাকিস্তান সিনেটের এক প্রভাবশালী সদস্যের মেয়ে। পিতামাতা কে রাজি করাতে না পেরে সে পালিয়ে এক আইন সংক্রান্ত এনজিও'র কাছে আশ্রয় নেয়। সেখানে তার মা দেখা করতে যায়। মেয়ে কে না ফিরাতে পেরে সংগে যাওয়া দেহরক্ষীকে গুলির আদেশ দেন মা। দেহরক্ষী যে ঐ মেয়ে কে কোলে পিঠে মানুষ করছে, কোনা দ্বিধা ছাড়াই গুলি করে মেয়েটিকে মেরে ফেলে।
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×