somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়ান ফ্লাইট ৩৭০-কেন এতো লুকোচুরী

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভুত এক চক্করে সবাই। তথ্য প্রতি মুহুর্তে পালটাচ্ছে।

১। তারা বললেন বিমানের ব্ল্যাকবক্সের "পিং" পাওয়া গেছে। আমরা ভাবলাম এবার বুঝি রহস্যের উম্মোচন হল। এর পর কয়েকদিন নিরব। আমরা হতাশ হলাম।তারপর আবার অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বললেন ২/১ দিনের মধ্যে সুসংবাদ দেবেন। সবাই অপেক্ষায়। এখন তিনি বলছেন মালয়েশিয়ার বিমানটির খোঁজ পেতে ‘দীর্ঘ সময়’ লাগতে পারে। তাহলে কেন এতো লুকোচুরি ?

২। বিমানের কোন ধ্বংসাবশেষ পাওয়া যায় নি। একদম না। অথচ বাংলাদেশের প্রায় ২ গুন আয়তনের এলাকা থেকে তারা "পিং" লোকেট করলেন। তাও আবার পানির ৫ কিলোমিটার নীচ থেকে। বিশ্বাস হয় ??

৩। আমার আগের পোস্টে লিখেছিলাম যে কোন দেশের আকাশসীমায় অচেনা বিমান দেখা গেলে তা ধাওয়া করার জন্য সব দেশের ফাইটার এয়ারক্রাফট রেডী থাকার কথা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা থাইল্যান্ডের কোন ফাইটার কি আকাশে উড়েছিল ? এখন আমরা জানতে পারলাম মালয়েশিয়ান এয়ারফোর্সের ফাইটারগুলো আকশে উড়েছিল যা নাকি সে দেশের সিভিল এভিয়েশন জেনেছে ৩ দিন পর আর আমরা জানলাম ৩০ দিন পর। কেন এই লুকোচুরি। এরকম আর কত তথ্য লুকানো হয়েছে ??

৪। গুড নাইট.....মালয়েশিয়া থ্রি সেভেন যিরো." এটাই ছিল শেষ বার্তা। এটা কে বলেছে ? পাইলট/কো পাইলট নাকি অন্য কেউ ? এখন বলা হচ্ছে এটা পাইলটই বলেছেন। যে মানুষ ৩০ বছর বিমান চালিয়েছেন তার ভয়েস কন্ট্রোল টাওয়ার বা তার সহকর্মীরা চিনবে না এটা বিশ্বাস হয় ????
আধুনিক ভয়েস আইডেন্টিফাই করার সফটওয়ার এর কথা বাদই দিলাম।

৫। মহাসাগরের ৫ কিলোমিটার নীচ থেকে ব্ল্যাকবক্স উঠিয়ে আনলেই কি আমরা সব জানবো ? না তা নয়। কারন ব্ল্যাকবক্সে ভয়েস/ডাটা রেকর্ড থাকে বড়জোর শেষ ২ ঘন্টার কথা। কিন্ত বিমানটি উড়েছিল প্রায় ৮ ঘন্টা। তাহলে হারিয়ে যাবার পর পর প্রথম ৪/৫ ঘন্টায় যা ঘটেছে তা অলরেডী মুছে গেছে। আমরা কোনদিন জানবো না পাইলটের ভুমিকা যার হাতে ২৩৮ জনের জীবন নির্ভর করছিল।

আমার ধারনা :
ক। যেখানে খোজা হচ্ছে.......বিমানটি সেখানে নেই।
খ। মালয়েশিয়া, চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা........সবাই জানে কি হয়েছে।
গ। মিডিয়া (বিশেষ করে সি এন এন) আমাদের ঘোল খাওয়াচ্ছে

এভাবে মালয়েশিয়ান ফ্লাইট ৩৭০ হয়ে উঠেছে শতাব্দী'র (ইতিহাসের) সবচেয়ে রহস্যময় ঘটনা। তাই সবাই চোখ রাখুন ..... কি হয়।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×