somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্লজ্জ বেহায়াদের হাতে বন্দি দেশ - প্রথম কিস্তি।

২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন একটি লেখা বিশেষ করে চলমান ঘটনা নিয়ে কোন লেখার সময় শুরুতেই প্রথম কিস্তি লিখে এই বিষয়ে অন্য কারও লেখার ইচ্ছাটা দখল করে নিলাম। ইদানিং পত্র পত্রিকাতে যে ভাবে জমি দখল, বাড়ী দখল, নদী দখল, রাস্তা দখল সর্বোপরি স্ত্রী দখলের ঘটনা এসেছে, অনিচ্ছাতেই দখল শব্দটা থলে হতে বেড়িয়ে এল। থলের কথা যখন এলই, তখন বলতে হবে থলেতে আর কি কি আছে? সে না হয় পরে বলব, আজ শুধু বলি একটা মোবাইল আছে, দেশে থাকতে অনেক সখ করে কিনেছিলাম, টেলিটক মোবাইল। বিদেশীদের হাতে দেশের টাকা তুলে দিবনা, বিদেশী আগ্রাসন, সাম্রাজ্যবাদ আরও কত কঠিন শব্দ ছিল মনে এখন মনেও নেই। টেলিটক শুনেই আতকে উটলেন যে! আপনারও আছে? ও ছিল! মন্দের ভাল!

ঘটনার এ পর্যায়ে একটা ফ্লাস ব্যাক দিতে হবে, কারন অনেকেই শুরুর দিকের ঘটনা ভুলে গেছেন, ফ্লাস ব্যাক না দিলে সেই পাঠককুল এ লেখা খাবেন না, তাই বলছি, সংক্ষেপে, গল্পের ছলে। সিটিসেল জনগনকে উপেক্ষা করে আর ধনীদের বোকা বানিয়ে শুধু ধনীদের ড্রয়িং রুমেই বসে রইল। আকাশ ছোঁয়া দাম। এর পর এল গ্রামীন, পরে সেবা ও অ্যাক্টেল এল। সবাই শুধু সুবিধার কথা বলছে, সরকার বলছে, বলছে বোকা বাক্স। কেই বলছে না জাতিয় অর্থনীতির কথা। যাদের কথা বলার ছিল, তারা মুক হয়েছে, তাদের মুখ পঙ্গু হয়ে বন্ধ হয়ে গেছে "অজানা" অজৈব কারনে! সবাই ভাবছে একটা দেশী কম্পানী থাকাটা দেশের অর্থনীতির জন্য কতটা জরুরী। এমন সময় হল টেলিটকের আবির্ভাব। মানুষের ভালবাসা আর বিপুল আগ্রহ ও উদ্দেপনার মধ্যে এল এই স্বপ্নের মোবাইল, এখন যারা স্বদেশী পণ্যের কথা বলেছে তারাও মোবাইল কিনতে উৎসাহিত হল। মানুষের এত আগ্রহ, এত ভালবাসা একটা রাস্ট্রিয় মোবাইল ফোন কম্পানির জন্য! আসলে আমাদের নিত্য ক্ষয়ে যাওয়া অহংকারের মাঝে ছিলই বা কী!

কিন্তু মানুষের এত আগ্রহ দেখে সবার কি ভাল লাগে। প্রথম ধাক্কাটা এল অকল্পনীয় ভাবে! সিম পাওয়া যাবে লটারির মাধ্যমে! বিশ্বাস হচ্ছে না! ঠিক তাই, আমারও বিশ্বাস হচ্ছে না। এর পরেই এল ফাঁক ফোঁকর। আর এল কোটা। কোটার যে কি মজা, এটা যে না উপভোগ করছে, সে বুঝবেনা। এত হাহাকারের মধ্যেও আমরা পেলাম দুইটা সিম! আরে এখনতো ঠাঁট দেখানো যাবে ভালই। নাহ, এত সোজা না। মোবাইল আছে কিন্তু কলের মান ভাল না। এসএমএস আসে না! এখন কি করি। অভিযোগ কেন্দ্র ফোন করলে ধরে না! এত কথা সব পুরান, এবার গুরু নতুন কিছু ছাড়। নতুন কিছু ছাড়তে গিয়ে যা বলব, তাও আমাদের অনেকটা সয়ে গেছে। ইত্তেফাকের খবরে এসেছে,
টেলিটকের শত কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে
Click This Link
খবর এসেছে, মন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে, কোন জবাব নেই। এতদিন ধরে যন্ত্রপাতি গুলো ফেলে রাখায় যে ক্ষতি হল, তার দায় ভার কে নেবে? আসুন আমরা এক কাতারে দাড়াই, প্রশ্নকরি কে বা কারা এই নির্লজ্ল বেহায়া? সেকি আমাদেরও কারও ভাই, পিতা? আসুন বর্জন করি এদের, জেগে উঠি, গর্জে উঠি আর মুক্ত করি নির্লজ্জ বেহায়াদের হাতে বন্দি এই দেশ!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×