somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাংগার কেনা

১৬ ই জুলাই, ২০১১ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসার কাজ করতে কেন জানি সব সময় অনীহা কাজ করে । নানা অজুহাতে ফাঁকি দেয়ার চেষ্টা করি,কিন্তু সব সময় তা সম্ভব হয়না। শুক্রবার নীলক্ষেত যাব একটা বই ফোটোকপি করতে । মা বলল নিউমার্কেট থেকে ২ ডজন হ্যাংগার কিনে আনতে ।বাসায় নতুন ক্যাবিনেট বানানো হয়েছে কাপড় রাখার জন্যে ।তার জন্য নাকি দরকার । এ জিনিস আগেও কিনতে বলা হয়েছিল ।টাউন হল মার্কেটের দোকানদার প্রতিটার জন্য ৪০ টাকা হাঁকায় কিনতে আগ্রহী হইনি । মা কিছু কিনতে বললে আমি চেষ্টা করি যতটা সম্ভব তার ক্রাইটেরিয়া জানার ।এতে ঝাড়ি খাওয়ার চান্স কমে । মোটা ,টেকসই এবং RFL ব্রান্ডের হলে নাকি ভাল হয় । (RFL এর বিষয় টা বুঝলাম না ।ছোটবেলায় তো তানিন এর এড দেখছিলাম । এইটা কোন কম্পানী? আমি অবশ্য টিভি কম দেখি )

নীলক্ষেত বই ফোটোকপি করতে দিয়া নিউমার্কেট ঢুকলাম ।বেলা ১০ টা ।বলতে গেলে দোকানপাঠ খুলেই নাই । আগে আইসা পড়লাম কিনা ভাবতে ভাবতে চক্কর দিতেছি । বাটার দিকে এক দোকান পাইলাম ।ক্রাইটেরিয়া মাফিক হ্যাংগার ও পাইলাম ।এইবার দরদাম ।৬ টা ২০০ টাকা ।আমি কইলাম আমি ২ ডজন নিমু।মামা কিছু কমান ।সে কয় ৮০০ টাকা হয় ,আপ্নে ৭৫০ দেন ।আমি কইলাম দাম বেশি চাইতাছেন ।দোকানদার বলে এগুলা রেট করা মাল।এর কমে এই মার্কেটে কেউ বেচব না । তাই নাকি বইলা হাটাঁ শুরু করলাম ।

মসজিদের দিকের প্লাস্টিকের দোকানে গেলাম ।সেখানে দাম চাইল ডজন ২৮০ টাকা ,২ ডজন ৫৬০ মাত্র এক দোকান ঘুরতেই ১৯০ টাকা দাম কমাতে অবাক হইলাম। আরেকটু কমান যায় কিনা চেষ্টা করলাম ।কিন্ত লাভ হইল না । তারা নাকি ৩০০ টাকা ডজন বেচে ।আমি ফার্স্ট কাস্টোমার বলে নাকি কম রাখতেছে । শেষমেষ এই দামেই কিনলাম ।বাসায় আইসা একটা ঝাড়িও খাই নাই । মনে হয় কম ঠকছি ।

ছোটবেলায় বাবার সাথে মাঝে মাঝে যখন বাজারে যেতাম বাবা প্রায় ই বলতেন সব সময় কয়েক দোকান ঘুরে দরদাম করে যাচাই করে কিনবা ।এতে ঠকার চান্স কম থাকে ।এই উপদেশ আজকের যুগেও অব্যর্থ ।




সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×