অবশেষে ড. ইউনুস কে সরকার গ্রামীন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অপসারণ করেই ছাড়ল| আমাদের দেশে এই এক সমস্যা: জোর যার, মুল্লুক তার|
হতে পারে ড. ইউনুস এর বয়স ৭০ এর উপরে, তাই বলে এটা কোনো এক্সকিউজ হতে পারে না| পৃথিবীর সর্বত্র এর চেয়ে বেশি বয়সী লোকের কর্মজীবনে থাকার উদাহরণ আছে| সরকার যে একটা খেলা খেললো এই বিষয়টা নিয়ে, তা ছিল দেখার মতো| হাসিনার সরকার অনেক ভালো কাজ করেছে, কিন্তু এখনো তারা এটা প্রমান করতে পারল না যে তাদের মতের বিরুদ্ধে কোনো রকমের মত সহ্য করতে পারে| বিরুদ্ধ-মত সহ্য করার মতন সত্সাহস কি আমাদের কখনই হবে না?
দেখা যাক, বিষয়ের শুরু টা কি রকম ছিল: বিডিনিউজ২৪ প্রথম শুরু করলো ড. ইউনুস এর ব্যাপারে খবর বের করা| এইটা দোষের কিছুনা| কোনো মানুষ ই ঈশ্বর নন, তার ভুল থাকতেই পারে এবং সেই ভুল নিয়ে খবর ছাপানো যেতেই পারে| সেই খবর উদ্বৃত করে অন্যান্য সংবাদপত্র ও খবর ছাপলো| একসময় দেখা গেল ইউরোপ এর এক অখ্যাত সংবাদ সংস্থার প্রতিবেদন ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের সবচেযে খ্যাতিমান ও কর্মসফল মানুষটিকে হেয় করার জন্য| ড. ইউনুস এর দোষ ছিল এই: তিনি এক প্রজেক্ট এর টাকা ফেলে না রেখে অন্য প্রজেক্ট এ ব্যবহার করেছেন (উন্নয়ন কাজেই ব্যবহার হয়েছে)| এটা নিয়ে যখন দাতা সংস্থা তাঁকে প্রশ্ন করেছিল, তখন তিনি উত্তর দিয়েছেন এবং সেই উত্তর দাতা সংস্থার মন:পুত হয়েছে| তারা কেইস ক্লোজ করে দিয়েছে| বারো-চোদ্দ বছর পরে আজ সেটা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে মাত্র, কিন্তু এমন কোনো রায় জানানো হয়নি যে তিনি অপরাধী|
কিন্তু সরকার সেই বিষয় টা ধরেই সাদা পানি ঘোলা করা শুরু করলো এবং আজকে তাঁর অপসারণ করে ছাড়ল| ব্লগ এ অনেক লেখা লেখি হবে, পেপার এ অনেক বিজ্ঞজন মতামত দিবেন এ নিয়ে| কিন্তু আজকে যে সারা বিশ্ব জানলো যে আমরা আমাদের মানী লোকের সন্মান দেখাতে পারিনা, এই লজ্জা আমরা কিভাবে ঘুচাব?
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১১ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

