অফিসে বসে বাংলাদেশ-ইংল্যান্ড খেলা
১৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ-ইংল্যান্ড এর খেলাটা দিবা-রাত্রির খেলা হওয়াতে ভালই হয়েছে। শুক্রবারে অফিসে এমনিতেই কাজের চাপ কম, তার উপর সেদিন অফিসে আমরা মাত্র দুইজন, আমার টিমের বাকি সবাই ছুটিতে। আন্তর্জালে বসে খেলা দেখে নিচ্ছি। ১৬৯/৮ দেখে মনটাই খারাপ হয়ে গেল। কিন্তু দলকে তো সাপোর্ট করতেই হবে,তাই ব্রাউজার এর জানালাটা ছোট করে খেলা ফলো করছি।
একসময় দেখি খেলা আস্তে আস্তে আমাদের আয়ত্তের মাঝে চলে আসছে! আমি তো প্রায় চেয়ারে বসে লাফাই। হঠাৎ দেখি আমার সহকর্মী আমার দিকে উদ্ভট দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে বললাম বাংলাদেশের সাথে ইংল্যান্ড এর ম্যাচ এর কথা এবং আমাদের জেতার সম্ভবনার কথা।শুনে সেও পাশে এসে বসলো। জানালো পরের রবিবার ইংল্যান্ড এর সাথে তার দেশ স্কটল্যান্ড এর রাগবি খেলা আছে সিক্স নেশন্স টুর্নামেন্টে। সে জানে যে স্কটল্যান্ড ইংল্যান্ড এর কাছে গো-হারা হারবে। তাই অন্য কেউ ইংল্যান্ড কে হারাচ্ছে এটা দেখে একটু আনন্দ পেতে চায়। অধীর অপেক্ষায়,শ্বাসরুদ্ধকর একটি খেলার শেষ দেখলাম দুইজন।
খেলা শেষ হওয়ার সাথে সাথে “ইয়েস” বলে চিৎকার করে উঠলাম। ফিরে চেয়ে দেখি ফ্লোর এর অন্য লোকজন বিরক্ত চোখে তাকাচ্ছে। কে কেয়ার করে? বাংলাদেশ জিতেছে। আজ পৃথিবীর আর সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেয়া যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন