somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলিয়েন যান!

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

An unidentified flying object - UFO বলে কী সত্যি কিছু আছে! নাকি এটা মানুষের বা বিজ্ঞানীদের কল্পনা??

ভিনগ্রহের বাসিন্দারা UFO চড়ে আমাদের পৃথিবীতে আসেন? কিংবা তারা কি বন্ধুত্ব করতে চায় আমাদের সাথে?

এলিয়েন নিয়ে মানুষের মনে আজকের প্রশ্ন নয়, এই প্রশ্ন বহু কালের! এমন প্রশ্নগুলোর উত্তর নিয়ে গবেষণা কম হয়নি। কোটি কোটি ডলার খরচ করে মস্ত বড় বড় গবেষণাগারও হয়েছে। অনেকে এই প্রশ্ন সমাধান করতে রাতারাতি জনপ্রিয় হতে গিয়ে গোঁজামিল দিয়েছেন। কেউ বা আবার ইউএফও দেখেছি, ইউএফও দেখেছি বলে চিৎকার করলেও প্রমাণ দিতে গিয়ে মাথা নেড়েছেন।

তবে এইবার সমাপ্তি হলো সকল অবিশ্বাসের। মানুষের কৌতূহলের স্বপ্নের সেই ইউএফওর দেখা মিলল গুগল আর্থে। ইউএফও হান্টার, অর্থাৎ ভিন গ্রহের যান খুঁজে বেরানো এক বিশেষজ্ঞ, স্কট ওয়ারিং ইউ টিউবে ইউএফও প্রমাণ সংক্রান্ত এক ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে ওয়ারিং প্রমাণ দিয়েছেন গুগলের ভার্চুয়াল বিশ্ব, মানচিত্র এবং ভৌগোলিক তথ্য সংবলিত গুগল আর্থে UFO-এর চিত্র ধরা পড়েছে, সঙ্গে দেখা গেছে ভিন গ্রহের প্রাণীও।

স্কট দাবি করেন, ক মাস ধরেই তিনি নিশ্চিত ছিলেন একটি ইউএফও পৃথিবীতে এসেছে। এই জন্য বিভিন্নভাবে তিনি তৈরি হয়েছিলেন। অবশেষে সেই উইএফও তিনি নাকি দেখতে পান আমেরিকার মনটানা প্রদেশে। মনটানার ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় খালি চোখে ছ মিনিট ধরে নাকি UFO- দেখা যায়। স্থানীয় বেশ কয়েকজন মানুষ নাকি UFO-দেখে চমকে যান। UFO-দেখেছেন বলে দাবি করা এমনই এক স্থানীয় বাসিন্দা জানান, প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পরে বুঝতি পারি ওটা আসলে উইএফও। এরপর গুগল মানচিত্রে গিয়ে স্কট দেখেন, তাতেও UFO-এর মতো কিছু একটা জিনিসের ছবি ধরা পড়েছে। এর আগেও স্কট ওয়ারিং UFO এর অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছিলেন। কিন্তু বাস্তবে তা পারেননি।

হাউজটন মিউজিয়াস অফ ন্যাচারাল সায়েন্স- এর সহ-সভাপতি জ্যোর্তিবিজ্ঞানী ড. কারোলিন সামনারস বলেন, যানটি দেখে মনে হয় না কেউ মজা করতে এমন করছে। সহজেই বলা যায় যানটি এলিয়েন বা ভিনগ্রহ বাসীর হতে পারে। তিনি আরও জানান, জিনিসটি দেখে সবারই কৌতূহল হচ্ছে। সবাই জানতে চাচ্ছে জিনিসটি কি। কিন্তু আমাদের ইতিহাস বলে এরকম কোনো জিনিসের ব্যাখ্যা আমরা আজ পর্যন্ত করতে পারি নি। এর ব্যাপারেও মনে হচ্ছে তাই হবে।

বিশেষজ্ঞরা বলছেন, গুগল আর্থে ইউএফওর ছবি বলে যেটা দেখা যাচ্ছে সেটা একটা `স্যাটলাইট এরর` বলেই মনে হচ্ছে। অনেক সময় স্যাটেলাইটে বিভ্রাটের ফলে বজ্রপাত বা কোনো তারখসার ছবি এরকম দেখতে লাগে। অবশ্য মানুষ বরাবরই নিজেদের অবচেতন মনে লুকিয়ে থাকা বিশ্বাসকে মেলানোর জন্য মুখিয়ে থাকে। তাই গুগল আর্থের এই ছবি এখন ইন্টারনেট দুনিয়ায় একেবারে ফাটাফাটি হিট। ভিনগ্রহবাসীরা আছেই, সেটা বিজ্ঞান বলে। অবিশ্বাসের কিছু নেই এখানে।
কিন্তু প্রশ হলো-
সেদিন কি সত্যিই এসেছিলেন তারা আর ধরা পড়েছে গুগল আর্থে?

ভিডিও দেখতে চাইলে নিচের দেওয়া লিংক ক্লিক করুনঃ
https://www.youtube.com/watch?v=z7MRcY-0V1Y

https://www.youtube.com/watch?v=xbNFZaBAC34&spfreload=10

বিঃদ্রঃ এটা সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নয়। সম্ভবত ২০১৪ সালের ঘটনা।

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×