জয় বাংলা, জয় বাংলা - এ শ্লোগানটা একটু কেমন যানি। সাধারন শ্লোগানের ব্যাকারন মানে না। কিন্তু এটার মধ্যে এক ধরনের সমস্যা আছে। আমার মনে হয় যেকোন বাংলাদেশী এই শ্লোগানটি বললে তার ধমনীতে কিছু পরিবর্তন টের পায়। আমিও খুব পাচ্ছিলাম।
আজ সারাদিন অফিসে থেকেই ছিলাম আসলে শাহবাগে। একটু পর পর ফেসবুক চেক করলাম, খবরা খবর নিলাম, স্ট্যাটাস দিলাম:
রাজাকারদের ফাসিঁ চাই।
এর কোন বিকল্প নাই।
অনেক রোমান্টিসিজম হলো। একটা আন্দোলনে কয়েক ঘন্টার জন্য গেলে এমন রোমান্টিসিজম হয়। ৭১ এর সময় হলে নিশ্চয় অন্য ঘটনা হতো, অন্তত আমার হলুদ প্যান্ট পরতে হতো। যাই হোক, আজো যাচ্ছি, অফিস শেষে। প্রতিদিনই যাব ইন শা আল্লাহ। যতদিন না দাবি আদায় না হয়। আপনারাও চলুন, একটি ইতিহাসের সাক্ষী হতে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



