গত রাতেও বন্ধু রুপন সহ গিয়েছিলাম প্রজন্ম চত্বরে। কয়েকটি ঘটনা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি।
১. একটি পরিবারকে দেখলাম গোল হয়ে বসে আছে, মুল চত্বরের কিছু দুরে, পাবলিক লাইব্রেরীর সামনে। বাবা ছবি আকঁছেন, ফাসিঁর দড়ির, বাচ্চা গুলো মনোযোগ দিয়ে দেখছে।
২. বাচ্চা, রাস্তার মোড়ের আড্ডাবাজ বখাটে, মুদী দোকানদার, রিকসাওয়ালা, পান্জাবী পরিহিত পরহেজগার সবাই স্লোগান দিচ্ছে। জয় বাংলা কোন দলের স্লোগান নয়, এটি সব বাংগালীর স্লোগান।
৩. খুব দামী জামা কাপড় পরা সুন্দরী মেয়েটি হয়তো অন্য সময় গাড়ীর গ্লাস নামায় না, ধুলা লাগবে বলে, আজ সে কোন সংকোচ ছাড়াই রাস্তায় বসে যাচ্ছে। যে ছেলেটি মেয়ে দেখলেই হয়তো আড় চোখে তাকাত, শীষ বাজাত, তার পাশে যে এক অপ্সরী বসে আছে, আজ তার খেয়ালই নাই। রাজাকারদের ফাসিঁ ছাড়া আর কিছুই তার মাথায় নাই।
৪. আমরা মুল চত্বরে বসে শ্লোগান দিচ্ছি, হঠাৎ একটি ট্রাক এসে দাড়ায় আমাদের পাশে। তাতে কিছু লোক আওয়ামী লীগের কোন সংসদ সদস্যের পক্ষ থেকে বেশ বড় একটি ব্যানার উচিঁয়ে ধরে। সাথে সাথে উপস্থিত জনতা প্রতিবাদ করে উঠে, কেউ পানির বোতল ছুড়ে মারে ব্যানারে, কেউ চিৎকার করে তাদের দলীয় ব্যানার নামিয়ে ফেলতে বলে, মাইকে করে তাদের অনুরোধ করা হয়, ট্রাক সহকারে স্থান ত্যাগের জন্য। অবশেষে তারা চলে যান।
৫. রাত প্রায় একটার মতো বাজে, আমরা দুজন চলে আসব। বন্ধু রুপন চাইল আন্দোলনকারীদের কিছু পানি কিনে দিতে। আমরা একটি ফার্মেসীতে গিয়ে পানি কিনতে চাইলাম। ভদ্রলোক কোন মতেই আমাদের থেকে টাকা নিলেন না। বরং বললেন, আপনারা দেশের জন্য কাজ করছেন, শুধু আপনারাই করবেন তা হতে পারে না, আমরাও দোকান বন্ধ করে আসছি কিছুক্ষনের মধ্যে।
এখন আমি নিশ্চিত জানি, এই আন্দোলন ১০০ ভাগ খাটিঁ একটি আন্দোলন, এখানে কোন দলের কোন রাজনীতি চলবে না। এর চেয়ে বিশুদ্ধ আন্দোলন আমাদের জীবন দশায় আমরা দেখিনি। এই আন্দোলন সব দেশ প্রেমিকের আন্দোলন। এই আন্দোলন সফল হবেই।
জয় বাংলা।
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।