তিনি বলেছেন তিনি এই আন্দোলনের সাথে সহমত, শুধু মৃত্যুদন্ডের বিপক্ষে। আমার মনে হয়, তিনি কখনোই বাংলাদেশকে বুঝতে পারেননি, চেতনায় অনুভব করতে পারেননি, এইটাই তার প্রমান। যে মানুষ কিছু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা জানেন, তিনি নিশ্চয়ই এই রাজাকারদের সবোর্চ্চ শাস্তি চাইবেন। বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড, তাই আমরা ফাঁসির দাবিতে লড়ছি। এই সহজ যুক্তি যারা বুঝতে পারেনা, তাদের নিয়ে আমরা না ভাবলেই পারি।
আমরা কোন মতেই রাজাকারদের হাতে বিজয় চিহ্ন সহ্য করতে পারিনা। এটা মনে হয় কোন মানুষ পারবেনা।
’৭১ সালে অনেকে আমাদের সাপোর্ট দেয়নি, বরং বিরোধীতা করেছিল। এবারো অনেকে করবে। তাদের নিয়ে চিন্তা না করে আমরা শুধু আমাদের কাজটাই আরো নিখুঁত ভাবে করার দিকে মনোযোগ দিতে হবে। জয় বাংলা।
সূত্র: এখানে
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




