somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২১ সালের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করবে বাংলাদেশ

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা : আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যাত্রীবাহী উড়োজাহাজ তৈরিতে সক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বুধবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) মাঠে প্রথম জাতীয় এ্যারো-ডিজাইন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে একথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিমান পরিচালনা সংক্রান্ত প্রযুক্তি মানব সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন। ভিশন-২০২১ লক্ষ্য অর্জনে বাংলাদেশ এ সময়ের মধ্যে মানববাহী উড়োজাহাজ তৈরিতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কর্মসূচি তরুণ এ্যারো ডিজাইনারদের উৎসাহ যোগাবে। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিক প্রতিযোগিতায় রূপ নিবে।

ইসমাত আরা সাদেক বলেন, বাংলাদেশে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমাদেরকে এ সম্ভাবনা কাজে লাগাতে হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির কমাডেন্ট মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, প্রদর্শনীতে ২৩টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ্যারো-ডিজাইন প্রদর্শন করে।

বাংলাদেশের এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয়তা এবং ভবিষ্যত সম্ভাবনা উপলব্ধি করে ২০০৯ সালের জানুয়ারিতে এমআইএসটিতে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু হয়। সশস্ত্র বাহিনীর ৪৩ জন ও ০২ জন বিদেশি ছাত্রসহ সর্বমোট ১২৬ জন ছাত্রছাত্রী ইতোমধ্যে এমআইএসটি হতে বিএসসি ইন এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছে।

পাঠ্যক্রমের অংশ হিসেবে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রত্যেক শিক্ষার্থী লেভেল-৪ এ স্বতন্ত্রভাবে একটি পূর্ণাঙ্গ বিমানের ডিজাইন সম্পন্ন করে। এছাড়াও এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা ইতোমধ্যে প্রায় ১১টি 11wU Remote Controlled (R/C) Plane, Drone, Quadcopter, Amphibian Aircraft ডিজাইন ও ম্যানুফ্যাকচার করেছে। এদের মধ্যে ৫টি R/C Plane USA তে অনুষ্ঠিত ৫টি এ্যারো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে।

খবরের গুরুত্ব অনুধাবন করে কপি পেস্ট করলাম, নীচে লিংকটাও দিলাম: :)

http://www.somoyerkonthosor.com/news/129135
১৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×