somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিমানের যে ৭ সত্য যা কেউ কখনো বলে না

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিমানে এটাই কি আপনার প্রথম যাত্রা? তাহলে আপনার জন্য খুব কার্যকরী এই তথ্যগুলো। তবে আপনি যদি হরহামেশা যেয়েও থাকেন তাহলেও হয়ত জানেন না এর অনেক কিছুই। কারণ আলাদাভাবে উল্লেখ করে এই কথাগুলো কেউ কখনো বলে না।

খাবার

বিমানভ্রমণে ফ্লাইট এটেন্ডেন্টরা যে খাবার পরিবেশন করে তা আপনারই জন্য। সব খাবার পরিবেশনের পরও কিছু বাড়তি খাবার থাকে। তাই আপনার যদি পেটে ক্ষুদা থাকে বা আরও খাওয়ার ইচ্ছে থাকে তাহলে বিনা সংকোচে আপনি খাবার চাইতে পারেন। অবশ্য বাংলাদেশ বিমানে যে খাবার পরিবেশন করা হয় সেটা আরেক দফা খেতে ইচ্ছা করবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত না।

সুরক্ষা

বিমানের সুরক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা দেখুন। অন্তত যে কিটসগুলো আপনার সিটের সাথে সংযুক্ত থাকে সেগুলো চেক করে নিন। অবিশ্বাস্য হলেও সত্যি অনেক যাত্রীই আসনের সাথে সংযুক্ত জীবন রক্ষাকারী এসব কিটস খুলে নিয়ে যায়! তাই দেখে নিন তেমন কোনো চোরের কবলে পড়েছে কিনা আপনার জায়গাটি!

ধূমপান

বিমানে ধূমপান করা নিষেধ হলেও অনেক ধূমপায়ীর পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তারা নিজের অজান্তেই কখন ধূমপান করতে শুরু করেন! আপনি হয়ত জানেন না আপনার মতো ধূমপায়ীদের জন্য বিমানের ওয়াশরুমে এস্ট্রে দেওয়া আছে। সেখানে ধূমপান করুন এরপর বিপুল অংকের জরিমানা দিন।

শুচিবায়ু

আপনার কি পরিচ্ছন্নতা নিয়ে কোনো শুচিবায়ুগ্রস্থতা আছে? জেনে রাখুন, বিমানের আসনটি কিন্তু তেমন পরিচ্ছন্ন নয়। সেটা ঝেড়ে মুছে রাখা হয় মাত্র! খাবারের ট্রেটিও টিস্যু দিয়ে মুছে ফেলা হয়েছে। প্লেনে কোনোকিছুই ধুয়ে পরিষ্কার করা সম্ভব নয়।

টয়লেট

জেনে রাখুন, টয়লেটের দরজাটি বাইরে থেকেও খোলা যায়। তাই এমনটি ভাবার কোনো কারণ নেই যে আপনি কোনোভাবে ভেতরে আটকে গেলে আর বের হওয়ার উপায় নেই। মূলত, অনেক বিমানেই টয়লেট দরজায় এমন একটি ম্যাকানিজম দেওয়া থাকে যে আপনি যদি ধূমপান করেন তাহলে দরজাটি বন্ধ হয়ে যাবে! প্যানিক হবেন না।

এলকোহল

বিমানে কম এলকোহল গ্রহণ করুন। আপনি যতবার চাইবেন আপনাকে ততবারই দেওয়া হবে। কিন্তু যথেচ্ছা এলকোহল গ্রহণ করা ঠিক নয়। বাতাসের চাপ সহ আরও নানান কারণে এলকোহল আপনার উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

পানি

বিমানে অবশ্যই বোতলে পানি পান করুন। আগেই বলেছি, কোনোকিছু ধুয়ে পরিষ্কার করা হয় না এখানে। তাই যে গ্লাসটিতে পানি পান করছেন সেটিতে থাকতে পারে অসংখ্য ব্যাক্টেরিয়া।


সংগৃহিত:
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×