ভাঙার শব্দ শুনতে আর ভাল লাগেনা!
প্রতিদিন ভাঙছে, আর আমি সেই ভেঙে যাওয়া টুকরো গুলোর দিকে মাঝে মাঝে তাকিয়ে দির্ঘনিঃশ্বাস ফেলসি।
আসলে আমিই একটা আমড়া কাঠের ঢেকি টাইপ! স্বপ্নগুলোকে ঠিক ঠাক ধরে রাখতেও পারিনা, হাত থেকে পড়ে ঠুস ঠাস ভাঙছে। কোন কোন স্বপ্ন হাতে নিয়ে মনে হয় 'এটাকে আমি ইস্পাত দিয়ে তৈরি করেছি, এটা কখনই ভাঙবে না।' কিন্তু যখনই একটু নড়া চড়া করি ওমনি হাত থেকে পড়ে মাটির পাত্রের মত ভেঙে সাত টুকরো হয়ে যায়।
এইতো সেদিন দুপুর বেলা, রাজধানীর রাজপথ বেয়ে হেটে যাচ্ছি। একটা একটা বড়সড়-যত্নকরে গড়া স্বপ্ন ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। ভাঙা স্বপ্নের টুকরো গুলো ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি এগুলোকে আবার সুপার গুলু কিংবা ফেবিকল দিয়ে জোড়া লাগিয়ে বুকে টেনে নিব। আমারো খানিকটা ইচ্ছে সুড়সুড়ি দিচ্ছিল মনের চাতালে। নাহ, মন নয়! জিতে গেলাম আমি, দূরে দাঁড়িয়ে থাকা একটা ল্যাংড়া নেড়ি কুত্তার ঘেউ ঘেউ ডাকের মাঝে সুর তাল খুজতে খুজতে জীবনের অন্য গলির মাঝে ঢুকে গেলাম। একবারও আর ফিরে তাকাইনি।
যা গেছে, তা যাবারই ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





