somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পপগুরু আজম খান আবারও সিঙ্গাপুরে

০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল দিনাজপুর ## নানা আলোচনা-সমালোচনা আর দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অতঃপর কেমো থেরাপির জন্য সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিলেন আজম খান। গতকাল রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে তিনি রওনা দেন। গতকাল দুপুরে বিমানের টিকিট কনফার্ম করার পর এমনটাই নিশ্চিত করে জানালেন পপ সম্রাট আজম খান।
এবারও তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার ছেলে হৃদয় খান। প্রায় আড়াই মাসের এই সফরে মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারের ইএনটি হেড-নেক সার্জন বিভাগের প্রধান এন্ড্রু লয় হেং চেং এর তত্ত্বাবধানে আজম খানকে ছয়টি কেমো দেয়ার কথা রয়েছে। আজম খান জানান, কেমো থেরাপির জন্য টানা দুই-আড়াই মাস তাকে হাসপাতাল সংলগ্ন একটি আবাসিক হোটেলে থাকতে হবে। তিনি আরও বলেন, বিদেশ জীবন অনেক কষ্টের, হোটেল জীবন আরও কষ্টের। এই কষ্টের কথা ভেবেই আবার সিঙ্গাপুর যেতে চাইনি। ভেবেছিলাম দেশেই কেমো দেয়া সম্ভব। পরে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে বুঝলাম- কষ্ট হলেও কেমোটা সিঙ্গাপুরেই দেয়া ভাল হবে। তার ওপর এক মাস আগেই কেমো দেয়ার নির্ধারিত সময় পার হয়ে গেছে। শরীরটাও ভীষণ খারাপ, গেল এক মাসে আমার ছয় কেজি ওজন কমেছে। মুখে রুচি নাই। প্রেসার আপ-ডাউন করছে। জানি না সিঙ্গাপুর গিয়ে কি হয়। আজম খান দ্বিতীয় দফায় দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন। যেন সুস্থ শরীরে আবার ফিরে আসতে পারেন। এদিকে কেমো থেরাপি ও সিঙ্গাপুরে থাকা খাওয়ার জন্য মোটা দাগের অর্থ নিয়ে আপাতত তেমন কোন চিন্তা নেই বলে নিশ্চিত করেছেন চিকিৎসা তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক টিংকু। উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে আজম খানের মুখ গহ্বরে-জিহ্বার নিচে ক্যান্সার ধরা পড়ে। এরপর ১৪ই জুলাই উন্নত চিকিৎসার লক্ষ্যে শিল্পীদের সম্মিলিত উদ্যোগে পপ গুরুকে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এরপর গেল ২০শে জুলাই মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারের ইএনটি হেড-নেক সার্জন বিভাগের প্রধান এন্ড্রু লয় হেং চেং এর তত্ত্বাবধানে আজম খানের মুখে সফল অস্ত্রোপচার করা হয়।
সূত্র :: দৈনিক মানবজমিন,
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×