ডিজিটাল দিনাজপুর ## বহুদিনের প্রত্যাশিত ‘ক্যাবলকার’ সংযোজিত হল বান্দরবনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মেঘলা-তে। পার্বত্য তিন জেলার মধ্যে বান্দরবান জেলাতেই প্রথমবারের মতো ক্যাবলকার স্থাপিত হয়েছে। এটি স্থাপনের ফলে সারা দেশ থেকে পাহাড়ি অঞ্চলে আগন্তুক পর্যটকরা নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি রবিবার বিকালে মেঘলায় পর্যটন কেন্দ্রে এ ক্যাবলকারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বান্দরবন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান, জেলা ও দায়রা জজ মো. কাওসার আহমদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল ইমাম খান, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান ও কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুছ সদর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামান এবং জেলা পর্যায়ের রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠানে বীর বাহাদুর জানান, মেঘলা পর্যটন কেন্দ্রে এ প্রথমবার পর্যটকদের বিনোদনে ক্যাবলকার চালু হওয়ায় জেলায় পর্যটনের সম্ভাবনাকে আরও বেগবান করে তুলেছে। তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা সদর ও জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতেও ক্যাবলকার স্থাপনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে এ ক্যাবলকার স্থাপিত হয়েছে। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে এটি স্থাপন করা হয়। এ ক্যাবলকারকে আরও উন্নতমানের করা হবে এবং পর্যটকদের আকর্ষণীয় করে তোলা হবে বলেও তিনি জানান।
জেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে কেবি সড়কের পাশে মেঘলা পর্যটন কেন্দ্রে বিশাল লেকের ওপর স্থাপিত ক্যাবলকার বিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক চালু রাখা সম্ভব হবে। প্রায় ৬০০ ফুট ক্যাবলতারে ঝুলন্ত অবস্থায় এ ক্যাবলকার চালু করা হয়েছে। ক্যাবলকার ভ্রমণে প্রতিজনকে এক চক্করে ৩০ টাকা প্রদান করতে হবে।
সূত্র : Click This Link
পার্বত্যাঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র মেঘলাতে ‘ক্যাবলকার’ চালু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেবী!

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ সুখ

পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন
২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।