ডিজিটাল দিনাজপুর ## ইংরেজিতে একটি প্রবাদ আছে ‘ওল্ড ইজ গোল্ড’। আর এই প্রবাদটি বলা যায় বলিউডে যেসব তারকার বেলায় তারা হচ্ছেনÑ সালমান খান, শিল্পা শেঠি, রেখা, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, কাজল, আমির খান, কারিশ্মা কাপুর, শাহরুখ খান, সাইফ আলি খান। সময় এসব সোনালি মুখের বয়স বাড়িয়ে দিলেও কেড়ে নিতে পারেনি জনপ্রিয়তা ও তারুণ্য। বরং সময়ের সঙ্গে যেন নিজেকে রাঙ্গিয়ে নিয়েছেন নতুন করে। সব সময় এই তারকারা পর্দায় হাজির হয়েছেন চীর তরুণ হয়ে। আর তাই বলিউডের এ তারকাদের রূপ পরির্বতন নিয়ে দিনের শেষের আজকের আয়োজন। লিখেছেন- শেখ সামিরাহ্ আক্তার জিনিয়া
রেখা : ফিল্ম ক্যারিয়ার শুরুতে ‘অমরাও জান’ ছবিতে বেশ মোটা এবং কালো থাকলেও। এখন নিজেকে বদলে নিয়েছেন অনেকটাই। ৫০ বছর বয়সী এই অভিনেত্রী যেন এখনো নিজেকে তরুণীই ভাবেন। আর তাই এখনো নিজেকে ফিট রাখতে রীতিমতো ব্যয়ামাগারে যান। পরির্বতন করেছেন খাবারের মেনুও।
শিল্পা শেঠি: ‘বাজিগর’ ছবি দিয়েই বলিউডের সোনালি পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। ফিল্ম ক্যারিয়ারের শুরুতে নিজেকে সাধারণ সুন্দরী তরুণী হিসেবে আত্মপ্রকাশ করলেও ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী ২০০৯ সালে ‘দস্তানা’ ছবিতে নিজেকে বেশ আবেদনময়ী ও খোলামেলাভাবে উপস্থাপন করেন। নিজের এই সুন্দর অবয়বের রহস্য প্রসঙ্গে বললেন, আমি নিয়মিত এক্সারসাইজ করি এবং সবজি খাই। আমি মনে করি মানুষ ইচ্ছে করলেই তার বয়স কমাতে পারে।
অক্ষয় কুমার: তার ফিল্ম ক্যারিয়ারের শুরুতে নিজেকে রাফ এন্ড টাফভাবে মেলে ধরলেও বর্তমানে নিজেকে বেশ আর্কষণীয়ভাবে পর্দায় উপস্থাপন করছেন।
কাজল: বলিউডে কৃষ্ণাঙ্গ নায়িকা হিসেবে অভিষেক ঘটলেও বর্তমানে বলিউডের আকর্ষণীয় নায়িকা হিসেবেই নিজেকে মেলে ধরেছেন। নিজের ফ্যাশন সচেতনতা দিয়ে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী।
শাহরুখ খান: বলিউড বাদশা শাহরুখের জনপ্রিয়তার মূল রহস্য ব্যতিক্রমী অভিনয়; তবে বর্তমানে তিনি নিজেকে বেশ ব্যতিক্রমীরূপে উপস্থাপন করছেন। ২০০৯ সালে ‘ওম শান্তি ওম’ ছবিতে নিচের সিক্স পেক দিয়ে আবারো আলোচনায় আসেন।
আমির খান : ব্যক্তিত্ব বোধই তার সফলতার মূল রহস্য। আর তাই তাকে বলিউডের মি. পারফেকশনিস্ট-এর খেতাব দেয়া হয়। স¤প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘গজনী’ ছবিতে তিনি তার এইট পেক দিয়ে নতুনভাবে আলোচনায় আসেন। এ প্রসঙ্গে তিনি বললেন, আমি নিজেকে তরুণ ভাবি। আর তাই নিজেকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামাগারে যাই। যা খাই তাই শরীর থেকে বের করি।
সাইফ আলি খান : বলিউডের ছোট নবাবখ্যাত সাইফ আলি খান ২০০৯ সালে ‘লাভ আজকাল’ ছবির মাধ্যমে নিজেকে নতুন রূপে অভিষেক ঘটান। এই ছবিতে আগের চেয়েও বেশি ইয়ং লুকে দেখা যায় তাকে।
কারিশ্মা কাপুর : দুই সন্তানের জননী ৩৬ বছর বয়সী কারিশ্মা কাপুর এখনো নিজের আবেদনময়িতা ধরে রেখেছেন। সেই বাল্কি কারিশ্মা থেকে এখন নিজেকে করেছেন জিরো ফিগার। তার এই আবেদনময়িতার রহস্য প্রসঙ্গে বললেন, আমি নিয়মিত ইয়োগা করি। এটি আমার স্লিম ফিগারের রহস্য।
অমিতাভ বচ্চন: ৭০ দশক থেকে দাপটের সঙ্গে একচ্ছত্র ভাবে বলিউড শাসন করছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সময়ের কাছে বয়সটা বেড়ে গেলেও। ৬৮ বছর বয়সেও বিগ বি-কে বার্ধক্য এতটুকু স্পর্শ করতে পারেনি। এখনো চিরসবুজ হয়েই উপহার দিচ্ছেন একের পর এক জনপ্রিয় ছবি। স¤প্রতি একটি ছবির জন্য কারাতে শিখছেন এবং এই ছবিতে তাকে আগেরচেয়ে অনেক বেশি ইয়ং লুকে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করবেন মল্লিকা শেরাওয়াত।
সূত্র :: Click This Link
আলোচিত ব্লগ
গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

নীল ড্রামের রহস্য

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।