কন্টেনারে দুই শ্রমিক : বন্দরের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন।। ‘হয়ত ওরা গোপনে সিঙ্গাপুর যেতে চেয়েছিল’-আজাদী
১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন চট্টগ্রাম বন্দরে কন্টেনারের ভিতর দুই যুবকের মৃত্যুর করুণ কাহিনী। এনিয়ে অনেক কিছুই হবে। তদন্ত কমিটি হবে। অনেক কথা হবে। সাসপেন্ড হবে। প্রমোশন হবে। তারপর যথারীতি সব স্বাভাবিক হবে। কিন্তু আসলে কিছুই হবেনা।
আজকে দৈনিক আজাদীতে একটা রিপোর্ট হয়েছে। তাতে বন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখান থেকে একটি লাইন পড়ুন-" তদন্ত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে দৈনিক আজাদীকে বলেন, জাহাজটি বন্দর ত্যাগের অন্তত: এক সপ্তাহ আগের তালিকা পরীক্ষা করা হয়েছে। কিন্তু আলমগীর এবং দ্বীন মোহাম্মদ নামের কোন শ্রমিকের প্রবেশ এবং তাদের নিখোঁজ হওয়ার কোন তথ্য নেই।" থাকবে কীভবে বলেন। যারা বন্দরের নিরাপত্তার দাযিত্বে আছেন তারা জানেন এভাবে কারো নাম জানা যায় কী-না। আমি যদ্দুর জানি এভাবে এক সপ্তাহ না, বন্দরের শুরু থেকে চেক করা হলেও ওই নাম গুলি সত্যিকার ভাবে পাওয়া যাবে না। আসলে যখন কেউ গেট পাস নিয়ে বন্দরে প্রবেশ করে তখন কী আর নিজ নামে গেট পাস হয়? আর এক গেট পাস দিয়ে যে কতজন প্রবেশ করে তা সংশ্লিস্ট নিরাপত্তা কর্মীরাই ভাল জানেন। তাই সর্ষেতে ভূত থাকলে কি আর আসল ভূত ধরতে পারবেন?
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন