somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অচেনা ফোন, এক কাপ চা এবং আমার আফসুস।

০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজ করছি হঠাৎ একটা অচেনা নাম্বার থেক ফোন । রিসিপ করতেই বলে।
এক খান পুরুষ কন্ঠ : ডাইনোসর ভাই ?
(সে আসলে ডাইনোসর বলে নি। বলেছে আমার নাম ধরে। কিন্তু ব্লগেতো আমি এই নামেই আছি তাই ডাইনোসর নামটাই ব্যবহার করলাম।)।
জ্বী ভাই।
কোথায় আপনি?
এইতো সার্কট হাউসের সামনে।
কি করেন?
কাজ করছি।
চৌমোহনা আসেন।
এখন তো কাজ করছি।
ফ্রি হবেন কখন?
আরো আধা ঘন্টা লাগবে।
চলে আসেন, এক সাথে চা খাব।
আচ্ছা।

এতক্ষন যার সাথে কথা বলছিলাম। তাকে কোন ভাবেই চিনতে পারছিনা। সে আন্তরিকতা দেখিয়ে কথা বলছে । এখন কি করে বলি যে আমিতো আপনাকে চিনতে পারছিনা। আর যেহেতু চা খাওয়ার দাওয়াত ফেলতেও তো পারিনা।

এই সমস্যাটা আপনারাও নিশ্চয় পড়েন মাঝে মাঝে। কেউ ফোন দিল।
আমাকে চিনেছেন ?
নাতো চিনতে পারছিনা।
দেখুন চিনেন কিনা? ইত্যাদি ইত্যাদি।

হয়তো কাছের কোন বন্ধু বান্ধব এমন করতেই পারে । কিন্তু যখন অনেক দিন পরে খুবই অল্প চেনা জানা মানুষ এমন আশা করে যে তার কন্ঠ শুনেই বুঝে ফেলবে তিনি কে? এটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যায়না? একটা মানুষের মেমরি যতই শার্প থাকুক তিনি যখন কাজে থাকবেন তাৎখনাত কন্ঠটা নাই চিতে পারেন। কিন্তু কি মামার বাড়ির আবদার আমাকে চিনতে পারছেন না? হতে পারে এটাই তার এই নাম্বারে প্রথম ফোন আলাপ।

যদি আমার সন্দেহ হয় যাকে ফোন করছি তিনি যদি আমাকে না চিনেন? অথবা চিনতে না পারেন? তবে নাম বলাই যথার্থ নয়কি? চিনতে পারলেও নাম বলায় কোন সমস্যা নাই। আমার কাছে মনে হয় এটা একধরনের বিনয়। আমি যদি শতভাগ নিশ্চিত না হতে পারি যে ব্যক্তিটি আমাকে চিনবেন তবে নাম বলাই যথার্থ মনে করি। অকারনে লজ্জা থেকে এটাই সহজ উপায়।

যা হোক। আমি আধা ঘন্টার মধ্যেই চৌমোহনা আসলাম। চৌমোহনায় বসার বা চা খাওয়ার অল্প কিছু জায়গাই আছে। আমি চৌরাস্তার সবগুলো সম্ভাব্য দোকানে বা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুখ গুলোকে দেখলাম। আধাঘন্টা এভাবে খুঁজার পর...। না পাইনি। এমন একজনও চেনা মুখ মন হয়নি যিনি আমার জন্য চা খাওয়ার জন্য বসে আছেন। এক কাপ চায়ের জন্য দ্রুত বেগে আসলাম আধাঘন্টা সময় নষ্ট করলাম। কিন্তু ফল শুন্য।

একজন সুন্দরি যদি আমাকে এভাবে ঘোরাত তবে মনকে একটা সান্তনা দিতে পারতাম। কি আর করা। ম্যানেজার স্টলে ঢুকে এক কাপ চা খেলাম। মন খারাপ থাকলে মিষ্টি খেতে হয় ( এই তত্ত্ব কোথায় পেয়েছি বা আদৌ কোথায় পেয়েছি কিনা জানা নেই ) আমি লাড্ডু খেলাম। দিল্লিকা লাড্ডু না এটা নারকেলের লাড্ডু। তারপর মানিব্যাগ থেকে কড়কড়ে নোট দিয়ে বিল পেইড করে আফসুস করতে করতে বাসায় ফিরাম।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×