somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ব্যচেলরের ঈদ।

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রথম বারের মতো এক প্যাগ হুইস্কি খেলাম। এই অভিজ্ঞতাটা কি শ্যায়ার করা দরকার না? চুল পাক ধরেছে এই বয়সে এসে অভিজ্ঞতা অর্জনে নেমেছি। মুখে যতই ফুটানি থাকুক। অভিজ্ঞতার ঝুলি বেশ দৈন্য। গত ঈদে সুযোগ হয়েছিল কিন্তু ইচ্ছে করেনি। এবার বেটে বলে হয়েছে। ফ্রি পেলে আমি কিছুই ছাড়িনা। শুধু আলকাতরা পেলে ছাড়ি। যদিও কেউ আলকাতরা দেয় নি।



ঈদের অভিজ্ঞতা নিয়ে তিন পর্বের একটা লেখা লিখবো।
প্রথমটা "খাদ্য পর্ব", দ্বিতীয়টা "জীবনে প্রথম প্যাগ হুইস্কি"। তৃতীয়টার নাম এখনো ঠিক করি নাই।

খাদ্য পর্ব
আজ ঈদের দিন। আমি কোন এক মফস্বল শহরে একা একা ঈদ করছি। ঈদ করছি? মানে ঈদের দিন কাটাচ্ছি। পরিবারে বাইরে ঈদ আগেও করেছি। কিন্তু গরু-ছাগল কাটার উৎসবে প্রথম বার মিস করছি। কাটাকাটির ব্যপারটা আমি ভালই পারি। আমার পরিবার যে কাটাকাটির সময় আমাকে মিস করেছে তাতে কোন সন্দেহ নাই। কেন সবাইকে ছেড়ে একা একা ঈদ করলাম? এই গল্প টা আজ নয় (এটা হতে পারে তৃতীয় পর্ব)

তো সকালে সব রেস্টুরেন্ট বন্ধ, বিস্কিট খেয়ে কাটিয়ে দিলাম। একটা চায়ের দোকানে আগের দিনের বাসি একটা সিঙ্গাড়া খেলাম।কিন্তু দুপুরে তো ভাত না খেয়ে থাকা যায়না, আবার কয়েকটা ড্রাইকেক। আমি হলাম ভাত খাওয়া বাঙ্গালী। খুঁজতে খুঁজতে অনেক দূরে একটা হোটেল পাওয়া গেল। হোটেলে আমি নিয়মিতই খাই সেই অভিজ্ঞতা থেকে মনে হল তিনদিন আগের বাসি খাবার , জগন্য স্বাদ। এবার বেরিয়ে এসে এ ওয়ান থেকে এক কাপ দই। তাতে কোন কাজ হলোনা। বরং পেটের উপর এক কাপ দইএর চাপ বাড়লো।
বাইরে আসতেই ফোন। আমাদের এক বড় ভাই। তিনি কাল রাতেই বলেছিলেন। সাকালে এসএমএস করেচে" চলে আসুন"। আমি প্রথম মনে করেছিলাম আমি যেহেতু একা একা আছি, খাবারেরও ব্যবস্থা নাই তাই সৌজন্যের খাতিরে আপ্যায়ন করছে। কিন্তু তাকে যখন বললাম যে আমি খেয়ে ফেলেছি, ফোন দিল কেটে। তিনি শান্ত শিষ্ট ভদ্র মানুষ, এমন ব্যবহার তো কখনোই করেন না। বুঝলাম শান্ত মানুষটা ক্ষেপে গেছে।
খাওয়ার পরে রিতিমতো হাঁটতে কষ্ট হচ্ছে। কিন্তু তাকে ফোন দিয়ে বললাম, ভাই এক ঘন্টা সময় দেন আমি আড়াইটার মধ্যেই আসতেছি। তার পর কয়েক বার ট্রয়লেটে গেলাম,কোন কাজ হলোনা। এমনিতেই জগন্য খাবার খেয়ে চরম বিরক্ত তার উপর যদি আবার খেতে হয় তবে এটাই নিশ্চয় জীবনের শেষ খাবার। আমার এক বন্ধু (ধরলাম নাম উ) সব সময় আপডেট খবর নিচ্ছে আমি কি করছি। উ কে ফোন দিলাম তার সাথে একটা শেষ পরামর্শ করা দরকার। ভাবলাম বিদায় নেবার সময় বুঝি চলে এসেছে, মাফ করে দিও আমি আবার খেতে যাচ্ছি।কিন্তু সে ফোন ধরছেনা। কি আর করা একটা রিকশা নিয়ে ছুটলাম।
বাসার নিচে গিয়ে ফোন দিলাম
ভাই আপনার বাসা কত তলায়? আগেও একবার গিয়েছি কিন্তু ভুলে গেছি। বলে সবার উপরের তলায় চলে আসুন দড়জা খোলা আছে। আমি গুনে দেখলাম পুরো পাঁচ তলার সিঁড়ি ভেঙ্গে ...। বুকের মাঝে থুথু দিয়ে উঠতে শুরো করলাম। দড়জা পর্যন্ত কোন সমস্যা হলোনা। কিন্তু সোফায় বসতেই বড় এক খান ট্রে সামনে দেয়া হলো। বিয়ের আসরে জামাইকে একটু বেশি পরিমান খাবার দেয়া হয় যাতে বরের বন্ধু বান্ধব সহ অন্তত পাঁচ জন খেতে পারে,আমাকে দেয়া হলো তার থেকে কিঞ্চিত বেশি বা কম। আমি আমার পেটটাকে দেখিয়ে বললাম। ভাই.....। এমন সময় ভাবি এসে হাজির। বলল পেট কোন সমস্যা না। আমি সাথে সাথে তার কথা মেনে নিয়ে খাওয়া শুরো করলাম।
ভাবছেন আমি খুব ভাবি ভক্ত? আরে না। ভাবির বাচ্চা হওয়ার আর তিনদিন বাকি।এবার নিশ্চয় বুঝেছেন কেন কথা বাড়াইনি। যা হোক, তার তিন ঘন্টা পরে, ইজি বাইক করে বাসায় ফিরলাম।


শেষ খবর পাওয়া পর্যন্ত ডাইনোসর বেঁচে আছে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×