somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ংকর দুইখান ভুল(১)

১৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা লাইব্রেরিতে বসে আমরা নিয়মিত আড্ডা দেই। সন্ধার পরে আমরা ঢুলতে ঢুলতে হাজির হই। গিয়ে দেখি দুজন স্যার বসে আছে। এখানে আড্ডার প্রায় সব সদস্যই সরকারী কলেজের শিক্ষক। একজন কথা বলছেন আর একজন মাথা দুলাচ্ছেন। আমি তাদের পাশে বশে গেলাম। প্রতিদিন আড্ডা দেই মানে হচ্ছে, আমি বসে বসে শুনি আরকি? পঞ্চাষোর্ধ ব্যক্তিদের সাথে আড্ডা দেবার মজাই আলাদা কিছুই বলতে হয়না শুনলেই তারা খুশি। আমি তাই আড্ডার একনিষ্ট এবং নিয়মিত সদস্য। সবচেয়ে জুনিয়র বলে আমার মতামত নেয়ার খুব একটা আবশ্যকতা থাকেনা।

আমি মনযোগ দিয়ে শুনছি কি বিষয়ে কথা হচ্ছে। যিনি বক্তা তিনি মাঝে মাঝে আড্ডায় আসেন। তিনি পড়ান দর্শন। বয়স ষাটের কাছা কাছি, দাঁড়ি মোস রাখেন না , খবই স্মার্ট দেখলে প্রথমবার দেখে বয়স অনুমান করতে পারি নাই। এবং যিনি মনোযোগি শ্রোতা তিনি পড়ান একাউন্টিং। দুজনই সনাতন ধর্মের লোক।
দুজন ইসলামিষ্ট এক হলে যেমন কোরান বৈজ্ঞানিক গ্রন্থ এবং নবি মুহাম্মদকে বিজ্ঞানিদের বিজ্ঞানী বলে মনে করেন। এই দুইজনের আড্ডাও হচ্ছে এমনই। তারা রামকৃষ্ণ কে বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গল্প গুজব করে যাচ্ছেন। আমার করার কিছুই নেই। টিভির রিমোট টিপছি । এরই মধ্যে আরো দুজন এসে হাজির। আমাদের আড্ডার কোরাম পূর্ণ হয়েছে। এখন নানা ব্যপারে আড্ডা হবে। ব্যক্তিগত আড্ডার আর কি দরকার।
আমি অস্ফুট স্বরে বললাম বিজ্ঞান ছাড়ওতো রামকৃষ্ণকে নিয়ে আলোচনা করা যায়। কি দরকার ধর্ম বিজ্ঞান একসাথে খিচুরি তৈরি করার যেই খিচুরি দুর্গন্ধ যুক্ত খাওয়ার অযোগ্য।
এইবার দার্শনিক দাঁড়িয়ে গেলেন, এই ছেলে তুমি জান কিছু? ফিলসফি কি বোঝ? আমি একজন ফিলসফির শিক্ষক।বিজ্ঞান বিজ্ঞান কর,পরমাণুর সম্পর্কে প্রথম ধারনা দেন কে জান?
পাশে বসা স্যার দার্শনিক( দর্শনের শিক্ষক) কে বসতে বলেন। এবং তিনি বসেন। কিন্তু বার বার দাঁড়িয়ে যান। ক্লাস করার মতো হাত নেড়েনেড়ে কথা বলে চলেছেন।

আমি বললাম ডাল্টনই তো পরমাণু সম্পর্কে .....

দার্শনিক এইবার চেয়ার ঠেলে দাঁড়িয়ে গেলেন। বুঝলাম ওনার আর বসার কোন ইচ্ছে নাই।
তিনি শুরো করলেন থেলিস, অ্যানাক্সিম্যান্ডার,অ্যানাক্সি মেনিস থেকে শুরো করে বোর পরমানু মডেল পর্যন্ত বর্ননা করে এসে থামেন।তিনি বৃহত্তর ইতিহাস বর্ণনা করতে গিয়ে কিছুটা ভুল বলেন। একজনের তত্ত্ব অন্যজনের নামে এবং কিছুটা কাটছাট হচ্ছে। কিন্তু তিনি থামার পাত্র নয়। বলেই চলছেন। সবাই মন দিয়ে শুনছে। আমার কাছে কিছুটা বোরিং লাগলেও কেউ কিছু বলছে না বলে আমিও চুপ করে ওনার মুখের দিকে তাকিয়ে শুনে যাচ্ছি।
তো পরমাণুর মডেল বর্ণনা করার পরে, আমার মুখ থেকে বেরিয়ে গেল। কিন্তু এই মডেলে ঈশ্বরের অবস্থান কোথায়?

এবার পারলে টেবিলের উপর উঠে পরেন। আর আগের চেয়ে ভোকাল চড়িয়ে বলতে থাকেন। দর্শন ব্যপারটাকি ছেলে খেলা পেয়েছ? দর্শন হচ্ছে বিজ্ঞানের বাপ মা... তার পর চলছেই চলছে। এক সময় টেবিল থেকে পেপার ওয়েট পড়েযায়। আমি উঠাতেই একজনের চোখে চোখ পরে, তিনি যেন ইশারায় কি দেখাচ্ছেন। এবার সবার মুখের দিকেই তাকালাম , সবাই করুন দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। সেই দিন দশটায় চা খাবার নাম করে আমরা এই যাত্রায় রেহাই পাই।

পরে জানতে পারি , সেই স্যারের মাথায় কিছুটা সমস্যা আছে। এইটা সবাই জানে তাই তাকে কখনো ঘাঁটায় না।এবঙ আমার আহম্মকি পনায় তারা চরম বিরক্ত। আমি যেন ভবিষৎতে এমন না করি এই প্রতিশ্রুতিও আদায় করা হয়। বুঝতে পারলাম এক খান মহা ভুল করেফেলেছি।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×