প্রায় প্রতিদিনই বিকেল বেলা একলা একলা হেটে বেড়াই। কখনো কখনো আপন মনে কথা বলি , কখনোবা তাও করিনা। তাকিয়ে থাকি পথচারীদে দিকে, হয়তো তারাও তাকায় মাঝে মাঝে আমার দিকে।আমি তাদের ভাবি একজন পথচারী, তারাও আমাকে ভাবে একজন পথচারি। আমি হাঁটি, একজন একজন অথবা একাধিক এগিয়ে আসে।কেউ আমাকে পেছন থেকে পেছনে ফেলে, কেউ সামনে থেকে পেছনে ফেলে। আমি কখনো পিছনে তাকিয়ে আরো কিছুক্ষন পথচারিকে দেখি।
সামনে থেকে আসা প্রতিটি পথিকই আমি মনযোগ দিয়ে দেখি। লক্ষ্য করি তার আচরণ, মুখের আকৃতি,চুলের রং, গায়ের জামা, পড়নের জুতা, এমন আরো অনেক ব্যপার। এই যে অচেনা অজানা একজন মানুষকে খুব অল্প সময় দেখা, এই থেকে কি সেই পথিক সম্পর্কে আমার কোন চিন্তা তৈরি হয়? আমি কি খুব অল্প সময় তাকে নিয়ে ভাবি না? আমরা খুব অল্প সময়ের জন্য হলেও অচেনা মানুষকে আমাদের ভাবনায় আশ্রয় দিই।
একজন পথিক যখন আমার আমাকে অতিক্রম করে চলে যায়, তার গায়ের বাতাস আমার গায়ে লাগে, তার পারফিউমের গন্ধ আমার নাকে লাগে, আমি একটু সরে তাকে যাওয়ার জায়গা করে দেই। খুব অল্প সময়ের জন্য আমাদের মনে-ও কি তার জন্য জায়গা করে দেইনা?
হয়তো দেই। এবং আমরা প্রায় সবাই দেই।
সেই অল্প সময়ের জন্য যে পথিক স্থান পায় তার কাছে নিশ্চয়, খুব অল্প কিছু প্রত্যাশাও থাকে?
আমি আশা করি, আমাকে অতিক্রম করার সময় তার কাঁধের ব্যাগটা আমার গায়ে ঠুস দেবেনা, তার কাছ থেকে সিগারেটের কটু গন্ধ বের হবেনা (অধুমপায়ীদের ক্ষেত্র) ,এমন কি তার কাছ থেকে একটা চমৎকার পারফিউমের গন্ধও বের হয়ে আসবে।
আমি কি প্রত্যাশা করিনা অচেনা পথিকটা আমার দিকে একবার তাকাক? তাকানোর সময় তার চোখে একটু জিজ্ঞাশো দৃষ্টি থাকুক। আমার দিকে মুখটা ঘুড়িয়ে চমৎকার একটা হাসি দিক?
এমনও কি হতে পারে আমি কোন প্রিয় মুখকে খুঁজে ফিরি অচেনা পথিকের মুখে?
একজন ভিক্ষুক যখন রাস্তার ধারে দাঁড়িয়ে ভিক্ষা করে, প্রতিটি ব্যক্তিকেই সে দৃষ্টির মধ্যে রাখার চেষ্টা করে(যদি সে অন্ধ না হয়)।আমার ধারনা দূর থেকেও ভিক্ষুকটা পথিকদের উপর একটা অনুমান নিরীক্ষা চালায়। সে কিছু দলে সবাইকে ভাগ করে নেয়। এক দল টাকা দেনে ওয়ালা, এক দলে টাকা দেবার কোন সম্ভাবনাও দেখতে পায়না।হতে পারে সেও আমাদের মতো টাকাওয়ালা পথিককেই বেশি পছন্দ করে।
আর মাঝা মাঝি একটা দল নিয়েই সে ভাবে, হয়তো টাকা দিতে পারে আবার না-ও দিতে পারে। যদি দেয় তবে কত দিতে পারে? এক টাকা থেকে দশ টাকা পর্যন্ত আরো বেশিও হতে পারে। এই চিন্তাটা কি ভিক্ষুকের মনে দোলা দেয়না?
সবগুলো ব্লগে এক সাথে দেয়া হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


