somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তন।

১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু লিখতে না পারার একটা যন্ত্রনা থাকে। আমি এখন তা টের পাই। কলম খাতা খুলে বসে থাকি কিন্তু কোন কিছুই মাথায় আসেনা। গল্প লেখার অভ্যঅস ছিল কলেজ বেলায়। সে অনেকটা দূর। তার পরেও খাতা কলম নিয়েই আছি। কৈরনিকের কি খাতা-কলম ছাড়া চলে? সাথে ফাইল বন্ধি কাগজ পত্র। একবার খুলি আর একবার বাঁধি।
কেউ পিছনে ফিরতে পারেনা। আমি ফিরতে চাইওনা। সবাই অতীতকে পিছনে রেখে আসতে হয়। যারা অতীতকে ব্যাকপ্যাকে করে নিয়ে আসে তাদের জীবন হয় আরো কষ্টের। আমিও অতিতের পেছনে ছুটতে চাই না। কেন যাব?
ছোট কালে টিভি দেখার খুব নেশা ছিল। নিজের বাড়িতে টিভি ছিলনা। পাশের বাড়িতে দেখতে যেতাম। সেই আনন্দ ,সেই উচ্ছাস কোথায় গেল?
রুপনগর নাটক দেখার জন্য যমদূতের মতো বাবাকে পর্যন্ত ভয় পেতাম না। কি দুঃসহস আমার । এখন সেই ইমদাদুল হক মিলনের কোন বই পড়তেই পারিনা। কয়েক বার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শেষ করতে পারি নি।চরম বিরক্ত লাগে। শনিবারের চিঠি বলেছিল পাঠকের বিরক্ত লাগা উচিৎ নয়। এই সব কথা তার জন্যই হয়তো ঠিক। এই ভদ্রতার সহ্য সীমা আমার নাই।

পকেটে পাঁচ টা টাকা নিয়ে অন্তত পাঁচ কিলোমিটার হেঁটে মেলায় গিয়েছি। এই টাকা দিয়ে কি আর কেনা যেত? তবু কত আবেগ মেলায় যেতেই হবে। রংবেরঙ্গের ঘুড়ি, আর মচমজে জিলাপীই আমাকে টানতো। লাটিম ঘোড়াতেও আমার ভাল লাগতো। এখনও বৈশাখী মেলা হলে এটু ঘুড়ে অন্য পথ দিয়ে যাই। ভীড়কে ভিষণ ভয়।
সবাইকে বলতে শুনি সেই দিন কি আর আছে? তার পরে একটা দীর্ঘশ্বাস। কত চমৎকার দিন ছিল,কত খাবার,কত বই পড়া... ইত্যাদি ইত্যাদি।
আমি শুনি আর হাসি। যায় দিনের চেয়ে আসে দিন অনেক ভাল। আমিতো জানি আগের মেলার চেয়ে এখনকার মেলার আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। আগের প্যানপ্যানে বিটিভির কথা না বললেও হয়। তবু আফসুস এবং হতাশা।

আসলে আমরা পরিবর্তনকে মেনে নিতে পারিনা। মেনে নিতে চাইনা। নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকি তবো নিজের দিকে তাকানোর সময় হয়না। পরিবর্তন যে আমি নিজেও হই তা বেমালোম ভুলে যাই।
এক সময় অপরিচিত কাউকে আঙ্কেল বলে ডেকে উঠতাম।এই অভ্যাসটা অনেক দিন ধরে রেখে ছিলাম। সবাইকে কত সহজে আঙ্কেল ডেকে যেতাম। তাদের হাসিপ্রসন্ন মুখে উত্তরও পেয়ে যেতাম। এখন আমার মুখে এমন ডাক শুনলে অনেকেই চমকে উঠে। কেন জানি কেউ আঙ্কেল ডাকটা শুনতে চায়না। যুগটাই পরিবর্তন হয়ে যাচ্ছে ,,এমন জাবর আমিও কেটেছি।

আমাকেও একসময় শিশুরা ভাইয়া বলতো ইদানিং আঙ্কেল বলা শুরো করেছে। ইদানিং কলেজের কিছু ছেলে মেয়েরাও আঙ্কেল বলে ডাকে। প্রথমে আমিও চমকে উঠতাম। এখন মেনে নিয়েছি। আমিতো আঙ্কেলই । দাদু ভাই নানু ভাই তো এখনো ডাকা শুরো করে নি। আর করলেই আমি কি-ই-বা করতে পারবো?
চিন্তা করে বের করলাম আঙ্কেলের সংখ্যা ধ্রুবক। আমার আঙ্কেলরা দাদা নানা তার পর রিজাইন দিয়ে বিদায় নিয়েছে। আমরা তাদের স্থলাভিষিক্ত হয়েছি। আমার আঙ্কেলের সংখ্যা হ্রাস পাচ্ছে সেই সাথে আমরা কারো আঙ্কেলে পরিনত হয়ে যাচ্ছি।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×