ব্লগে আমার আনাগোনা থাকলেও কখনোই সক্রিয় ছিলাম না। গত ঈদে আমার হাতে কোন কাজ না থাকায় ব্লগ হয়ে উঠে সঙ্গী। ঘুরে ঘুরে দেখে লিখতে শুরো করি। প্রথম দিকে একেবারে পাত্তাই পেতাম না। আমার অনেক পোষ্ট আছে যেখানে কেউ কোন মন্তব্যই করেনি। আমি তবু আশাবাদী ছিলাম।
এখন এতটা দৈন্য অবস্থা নাই। যে কোন কিছু লিখলেই অল্প কিছু কমেন্ট পাব এমন একটা আস্থা তৈরি হয়ে গেছে। এই আস্থার ভালোর চেয়ে মন্দ দিকই বেশি। কেন না এই কমেন্ট পাওয়ার লোভেই হয়তো আগের চেয়ে অনেক বেশি লেখা ব্লগে দেই। আরে না মানের প্রশ্ন আনার কোন দরকার নাই। আমি সব সময়ই হাবিজাবি লিখি। হাবিজাবি লেখার একটা বড় সুবিধা হলো মান যাচাইয়ের ঝামেলায় যেতে হয়না।হাবিজাবি লেখার আর একটা সুবিধা হলো যখন যা ইচ্ছে লেখা যায় কোন নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশোনা করার দরকার নাই, হাতে খুব সময় থাকারও দরকার নাই। এত সব সুবিধা থাকতে আমি কেন যাব সিরিয়াস বিষয় নিয়ে লিখতে? সিরিয়াস বিষয় নিয়ে লেখার জন্য সিরিয়াস ব্লগারা তো আছেনই।
ব্লগে আমি যা লিখি তা কখনোই মনে হয়না সাহিত্য। কিংবা সাহিত্য মাথায় নিয়ে আমি কিছুই লিখিনা। তাই এই সব লেখাকে গল্প,কবিতা, উপন্যাস, ভ্রমন বা এই ধরনের কোন ক্যটাগরিতে ফেলতে যাইনা। মুহূর্তের চিন্তা ভাবনাই সহজ করে লিখতে চাই। কি হল আর কি হলো না এটা ভাবার খুব একটা সুযোগ তাই আমার নেই। লেখার পরেও খুব একটা আফসুস করতে হয়না। আমি আফসুস করিওনা।
ব্লগে লিখতে গিয়ে যে ব্যপার গুলো আমার কাছে অদ্ভুত মনে হয়েছে তা হলো একে অপরকে আক্রমন করা। কিছু নিক দেখেছি কেবল গালাগাল করা ছাড়া অন্য কিছুই করেনা।আর একটা মজার বিষয় আমি ব্লগে লক্ষ করি ইদানিং। এই প্রগতীশীল ধার্মিকরা ভিন্ন মতালম্বিদের নতুন নতুন স্টাইলে আঘাত করার চেষ্টা করেন। উদাহরণ দেন যারা কোরানকে বা মুসলামনেক হেয় করে পোষ্ট দেয় তারা আসলে নাস্তিক নয়। ভেকধারি অন্য ধর্মের লোক। বিশেষ করে তারা হিন্দু। অথবা ভারতে দালাল। কিসের ভিত্তিতে তারা এস বলেন? ভাল নাস্তিকরা কখনোই এমন আচরন করতে পারে না। ফানি কোন পোষ্ট দিলেও বলতে শোনা যায়। এটা সাধারণ ভাবেও কোন মানসম্পন্ন পোষ্ট হয়নি। এর কোন সাহিত্যিক মূল্য নেই। অথবা আপনার কাছে আরো ভাল লেখা আশা করি।
আবার কয়েক জন সাহস করে নিজেদের ব্লগের মালিকটাইপের দাবী করে বলেন। এই ব্লগে এই ধরনের পোষ্ট দেয়া হয়না। এই ধরনের পোষ্ট এই ব্লগে চলবে না। এটা কি আপনি ওমুক...ওমুক ব্লগ পেয়েছেন??? এই টা এ ধরনের পোষ্ট দেয়ার মতো ব্লগ না। আপনি অন্য কোথাও চেষ্টা করেতে পারেন। এবং কোথায় কোথয় যেতে হবে তারও একটা রাস্তা ধরিয়ে দেন। এই ছাগু পন্থি আচরন বুঝতে কিছুটা সময় লাগল। এটা একটা মধ্যম সারির আচরণ।সে যে একটা সাম্প্রদায়িক ব্লগার এটাকে হাইড করে উভয় কুলই রক্ষা করার চেষ্ট। কিন্তু কতটুকো রক্ষা হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


