somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পড়া বিষয়ক ক্যাচাল

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লাইব্রেরিতে এসে পাকা চুলের কিছু মানুষ জানতে চায়। অনেক পুরনো বই কি আছে? আমি একটা বাক্যেই বুঝে ফেলি তিনি আসলে কি জানতে চান। কিন্তু আবার প্রশ্ন করি। কেমন পুরনো। বাতিল বই খুঁজছেন? তিনি মাথা নাড়েন এবং বলেন আগের বই। আমি জানতে চাই আগের মানে কি রবীন্দ্রনাথের বই কি আগের নয়। এগুলা হলে চলবে? গ্রীক সভ্যতার বই? এরিস্টটল,সক্রেটিস,প্লেটোর দর্শনের চেয়ে পুরনো? এগুলো আছে। তিনি একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে আমার দিকে তাকান। এবার আমি বিনিত ভাবে একটা বই এর নাম জানতে চাই। তিনি বলেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার বই কি আছে? তিনি অবশ্য বইটার নামও বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি। এই ধরনে নাক উঁচু পাঠকও হয়তো আছে। আমি মাঝে মধ্যেই এদের সাক্ষাত পাই।

পিতা তার সন্তানকে লাইব্রেরির কাছ থেকে নিয়ে যেতে যেতে বলেন।" তোমার বাসায় তো অনেক বই আছে। এখন বই পড়লে লেখা পড়া খারাপ করবে। তুমি তো তোমার স্কুলের বইই পড়ে শেষ করতে পারো না।" আমার খুব জানতে ইচ্ছে করে হে অভিভাবক আপনি কি আপনার সকল একাডেমিক বই পড়ে শেষ করেছিলেন? উত্তর হয়তো পাব না। উত্তর আশাও করিনা।

বই বলতেই মানুষ দুই ধরনের বই বুঝে। বেশির ভাগ মানুষ পাঠ্য পুস্তক বুঝে। এর বাইরে অল্প পরিমান মানুষই আছে। তারাও আবার অপাঠ্য বই বলতে বুঝে গল্প , কবিতা, উপন্যাস। আর কিছুটা বই পড়ে এমন লোকেরা হয়তো ভ্রমন,জীবনী,ইতিহাস সাথে যোগ করেন। কিন্তু এসবের বাইরেও তো বই আছে। যদিও বাংলা ভাষাতে ব্যতিক্রম বই এর সংখ্যা খুব বেশি নয়। বিজ্ঞান নিয়ে কিছু বই ইদানিং বের হচ্ছে। কিন্তু অনেক বিষয় আছে যে সব বিষয়ে এখনো বই লেখার কথা চিন্তাও করা হয়নি। এসব প্রতিবন্ধকতার পরেও কিছু বই আছে কিন্তু তা এতই কম যে তার সন্ধান অনেকেই জানে না। চোখের সামনে অনেক বই প্রদর্শন বলতে তো বই মেলা। এবং একটি বই মেলা ঢাকার মাঝে হওয়ায় আমাদের মতো অনেক মফস্বলের মানুষ এসবের সন্ধান খুব একটা পায় না। আর একদিন, কিংবা দুই দিনে এত প্রকাশনার বিশাল বই দেখে ফেলাও কঠিন। ক্যাটালগ দিয়ে হয়তো কিছু নাম পাওয়া যায়। কিন্তু নাম দিয়েই তো বই পছন্দ করা যায় না। আগে থেকে কোন বই পড়া থাকলে , অথবা কোন লেখকের সম্পর্কে কোন ধারনা থাকলে হয়তো ক্যাটালগ দিয়ে বই কেনা যায়। কিন্তু উৎসুক মানুষের মনে খুঁত খুঁত থেকেই যায়।

অর্থনীতি,বাজার,পশুপালন,খামার করা,গাছ চেনা,ফুল পাখি,নদী,মাটি এসব নিয়ে হাজার হাজার বই থাকতে পারে। একাডেমিক যে বই গুলা বাজার থেকে সংগ্রহ করা যায় তা পড়ার যোগ্য নয়। আমরা সার্টিফিকেটের জন্য হয়তো বাধ্য হয় এসব পড়তে। কিন্তু ভাল যে লাগে না এই বিষয়ে সবাই হয়তো এক মত হবেন। ফেবুতে তাই যাকে পাই তাকেই অনুরোধ করি, আপনার পড়ার বিষয়ে ছোট ছোট ব্লগ লেখতে শুরু করেন। বলা তো যায় না আপনার ব্লগ গুলোই এক সময় বই আকারে বের হতে পারে। অনেক খামখেয়ালী তো বিখ্যাত হয়েছে আপনিও এমন একটা খাম খেয়ালি করেন দেখেন না। নাম প্রতিপত্তি না হোক কিছু মানুষ তো পড়তে পারল। লস তো আর হলো না।

তো সেই ব্যতিক্রম বই গুলা নিয়ে ছোট ছোট রিভিউ লিখে একটা ওয়েবসাইট করতে পারলে ভাল হতো। আমার নিজেরই দৈন্যতার শেষ নেই। কিন্তু সবাই যদি মিলে এমন একটি বিষয় শুরু করি তাহলে নিশ্চয় সফল না হলে উপায় নেই। ব্যক্তি মালিকানা হীন,সবার জন্য উন্মোক্ত এমন একটি বিষয় কি চালু করা যাবে না?


অনেক দিন পর সামুতে ফিরে আসলাম।
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×