somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বার্থপর দুই বন্ধুর গল্প

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পরিচিত দুজন মানুষ। দুজনের বাড়িই ফেনীতে। বছর খানেকের পরিচয় তাদের সাথে। একজন ক্রমে আমার খুব ঘনিষ্ট হয়ে যায়। আমার এখানে অনেকবার ঘুরতে আসত। তারা দুই বন্ধু ব্যবসা করে। ঢাকাতে থাকে। আমি একদিন তাদের বাসায় রাত্রি ও যাপন করেছি। হঠাৎ একদিন খবর পেলাম তাদের নেংটা কালের বন্ধুত্বের মাঝে ফাঁটল দেখা দিয়েছে। পুঁজি নিয়ে ঝগড়া। এক বন্ধু আরেক বন্ধুকে টাকা দিতে অস্বীকার করছে।কিছু লোক দিয়ে তার কাছ থেকে জোর করে কিছু টাকা উদ্ধার করে নিয়েছে। বাকি টাকা উদ্ধারের জন্য মামলা করেছে। এটা তিন বছর আগের কথা। তার পর হঠাৎ করেই দুজনেই ফোন নাম্বার পরিবর্তন করে আমার থেকে বিচ্ছিন্ন আছে। আমি কিছুদিন তাদের ফোন ব্যর্থ চেষ্টা করে একসময় ভুলে গেলাম।

গতকাল একটা ফোন আসল। তিন বছর আগের হলেও তার কণ্ঠটা শুনেই জনতে চাইলাম দাদা কেমন আছেন। তার পর এই সেই। কেমন আছেন, আপনার কথা প্রায়ই বলি। কিন্তু আপনার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম। তাই যোগাযোগ করতে পারিনি। ইত্যাদি ইত্যাদি.... । আমি বুঝতে পারছি কোন কারন ছাড়া এই ধূর্ত মানুষরা আমাকে তো ফোন করার কথা না। কুশল জানার জন্য দুই টাকা খরচ করবে এমন তো কোন দিন মনে হয় না। বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি। তাদের বন্ধুর কথা তুলল। বলতে থাকলো তাদের ঘটনা। আমি মনে মনে অবাক হলাম। এত বছর পর আমাকে ফোন করে এসব কেন বলছে?

তখনই জানতে পারলাম। তারা মামলা করছে। কিন্তু পুলিশ ২য় বন্ধুটিকে খুঁজে পাচ্ছেনা। আমাকে ফোন করেছে আমি তার সন্ধান জানি কিনা। আমি এবার আর অবাক হলাম না। তাদের মতো মানুষ তাই তো করবে। নেংটা কালের বন্ধু একজন আর একজনের টাকা মেরে দিবে। এবং অপর বন্ধু তার বিরুদ্ধে মামলা করবে। এদের কাছে এর চেয়ে বেশি আশা করতে কি পারি।

আমি তাকে বললাম যে অনেক বছর ধরে আপনাদের দুজনের কারো সাথেই যোগাযোগ হয়না। আপনাদের দুজনেরই নাম্বার বন্ধ। কিন্তু যদি আমার কাছে তার সন্ধান থাকত ও তবু আপনাকে বলতাম না। কারন আমার বাড়ি ফেনী নয়। সে যদি আমাকে বিশ্বাস করে তার ঠিকানা জানাত, আমি কি তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারিনা। এটা আমার নৈতিকতায় পরে না। তিনি কিছুটা হতাশই হয়েছেন। তবু আন্তরিকতা দেখিয়ে তার বাসায় নিমন্ত্রণ করে রেখে দিলেন।

এলাকার নামটা বললাম তার কারন হল। এই এলাকার যত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে বেশির ভাগই খুব চালাক। আমি কারো সাথে আন্তরিক ভাবে মিশতে পারি নাই। কেমন যেন একটা দুরত্ব থেকেই যায়। আর চালাক মানুষদের আমি খুব ভয় করি। আমি সহজ মানুষদের সাথে মিশতে ভালবাসি। ফেনীতে সহজ মানুষের সখ্যা পেয়েছি খুব কম। সব চেয়ে বোকা মেয়েটিও আমার চেয়ে ছিল চালাক।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×