somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি অথবা মানুষ কতটা স্বাধীন !!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে যে এত মানুষ। এত এত মাথা। এসবের কি দরকার? এই মানুষ গুলো যদি আরো কম হতো তো কি হতো? এই একটা আমি জন্ম না নিলে পৃথিবীর কি এমন ক্ষতি হতো? এই আমি তো এক বছর বয়সে মারাও যেতে পারতাম। কি হতো?
এই প্রশ্ন গুলো কেন যেন আমার মাথায় সব সময় কাজ করে। আমার প্রেমিকা যে আমাকে এত ভালবাসে। এত মিস করে। আমি না থাকলে কি হতো? আমি যদি এক বছর আগে রোড এক্সিডেন্টে মারা যেতাম কি হতো? অদ্ভুত কৌতূহল আমার আছে। আছে সেই উদ্ভট কৌতূহল নিয়ে নিজের মতো গল্প তৈরী করতে।

আহসান হাবীবের একটা বই এর নাম অপশান থ্রি । উপন্যাসে একটি ঘটনা তিন ভাবে দেখিয়েছেন। কখনো একজন মারা গেছেন। হয়তো পরের অপশানেই তিনি জীবিত। এই চিন্তাটা আমার ভাল লেগেছে। বিদেশী সাহিত্যে আমার জানাশুনা খুবই কম। তাই এই বিষয় নিয়ে আগে কেউ লিখেছেন কিনা জানা নেই। কার জানা থাকলে জানাতে পারেন। সুযোগ পেলে পড়ে নেব।

মানুষের একটা কমন স্বভাব হলো সব কিছু পরীক্ষা করা।আমরা সব কিছু পরীক্ষা করতে পছন্দ করি। যদিও পরীক্ষা দিতে একেবারেই পছন্দ করিনা। প্রেমের ক্ষেত্রেই দেখুন প্রতিনিয়তই প্রেমিক প্রেমিকারা নিজেদের প্রেমের পরীক্ষায় পরে। প্রেমিক যাচাই করে দেখতে চায় তার প্রেমিকা কতটুক তাকে ভালবাসে। প্রেমিকাও প্রেমিকের নানা রকম পরীক্ষা করে নেয়।

ব্যক্তি জীবন গুলাও যদি এমন অপশান থাকব। আমি এক শত বছর বাঁচতে চাই,তাহলে আমাকে সারাজীবন মুচি হয়ে থাকতে হবে। আমি ৫০ বছর বাঁচতে চাই তাহলে আমাকে সরকারী আমলা হয়ে বাঁচতে হবে। আমি ২৫ বছর বাঁচতে চাই তাহলে আমাকে বিপ্লবী হয়ে বাঁচতে হবে। আমি বেছে নিতে পারতাম। আসলেই আমি নিজের জীবনকে কত ভালবাসি।

যদি এমন অপশান থাকত, তুমি তোমার প্রেমিকাকে পেলে বাঁচবে ৩০ বছর। আর তাকে না নিয়ে অন্য কোন মেয়েকে নিয়ে সংসার করলে বাঁচবে ৬০ বছর। আমি তুমি একাই বাঁচতে চাইলে বাঁচবে ৯০ বছর। আমি বেছে নিতে পারতাম আসলে আমি কি চাই।

কিন্তু এই জীবনে আমার চাওয়ার উপর কোন যায় আসে না। আমি চাইলেই এই দেশের প্রধান মন্ত্রী হতে পারবো না। আমি চাইলেই এই দেশের সবচেয়ে ভাল খেলোয়াড় হয়ে যেতে পারব না। আমি চাইলেই দেশের সবচেয়ে নাম করা সাহিত্যিক হতে পারব না। চাইলেই আমার কবিতা বিশ্বমানের হয়ে যাবে না। চাইলেই আমার কলামের জন্য পত্রিকার সম্পাদন অনুরোধ করবে না।

আমি চাইলেই এক শত বছর বাঁচতে পারিনা।আমি চাইলেই প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারিনা। আমি চাইলেই যুদ্ধ থামাতে পারিনা। আমি চাইলেই পৃথিবীর সমস্ত মানুষকে সুখি করতে পারিনা। তবু নিজেকে একজন স্বাধীন মানুষ ভাবি। কি সেই স্বাধীনতা। রাষ্ট্রে বাস করলে বন্দি থাকি রাষ্ট্রের শৃঙ্খলে। সীমান্তে থাকি কাঁটা তারের আবদ্ধ। ভাষায় থাকি অবরুদ্ধ। তবু আমি স্বাধীন মানুষ। এটা ভেবে সুখি বোধ করি। আমি স্বাধীন মানুষ এটা ভেবে শান্তিতে ঘুম দেই। আমি সুখি মানুষ এটা ভেবে যা ইচ্ছা লিখে যাই।

স্বাধীনতা বিষয়টাও আপেক্ষিক। কেউ হতো স্বাধীনতা মানে কাঁটাতার মুক্ত বিশ্ব চায়। কেউ হয়তো অবাধ সংগ্রহ করার মতো সম্পদ চায়। কেউ হয়তো কথা বলার স্বাধীন ভাষা চায়। কেউ হয়তো প্রতিবাদের স্বাধীন মাধ্যম চায়। কেউ চায় স্বাধীন ভাবে পান,ভোজন করার অধিকার। আমি মানুষের কাছে সব সময়ই তো দায়বদ্ধ। আমি সমাজের কাছে দায়বদ্ধ। আমি দেশের কাছে দায় বন্ধ। আমি আমার জন্মের প্রতি দায় বন্ধ। মৃত্যুর প্রতি সমীহ করে চলি। আমরা আসলে স্বাধীনতার নামে আমার সামনের দরজাটা খুলে যাক তাই চাই। আমি যেখানে গিয়ে বাঁধা পরি সেখানেই মুক্তি চাই। যেখানে গিয়ে হোঁচট খাই সেখানেই প্রতিকার চাই।

সার্বজনীন স্বাধীনতা বলতে আসলেই কি কিছু আছে?স্বাধীন মানুষ মাত্রই হয় উন্মাদ নয় বোকা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×