somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের রক্ষক আমেরিকা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ইসরায়েল হামলা চালিয়েছে সিরিয়ায় এক গবেষনা প্রতিষ্ঠানে। আমাদের এসলামিক ভাইরা নিশ্চয় জানেন,সিরিয়া একটি মুসলিম দেশ। এবং ইসরাইল হলো আমেরিকার লেজ। আমরিকা চাইলে এই ইহুদি রাষ্ট্রটি নড়ে,আমরিকা না চাইলে চুপ করে বসে থাকে। এখন কি এই আক্রমনে আপনারা আমেরিকার উপর খুশি?

লিবিয়া এবং মিশরে আমেরিকা গৃহযুদ্ধ বাঁধিয়ে একটি পুতুল সরকার কায়েম করেছে।আফগানিস্তান এবং ইরাক আক্রমন করেছে লুটে নিচ্ছে তেল সম্পদ। কলোনি তৈরী করেছে এই দুটি দেশকে। এই নিয়ে আমাদের দেশেও মিছিল হয়েছে। আমরা ইরাকের উপর এই অযৌক্তিক আগ্রাসনের বিপক্ষে ছিলাম এখনো আছি। আর একটা কথা তো প্রায়ই শোনা যায় যে আমেরিকা চায়না কোন ভাবেই মুসলমানরা ভাল কিছু করুক। মুসলমানদের দাবিয়ে রাখতে আমেরিকা সবসময় সক্রিয় থাকে। আমেরিকা এই বিশ্বের মুসলামানদের ধ্বংস করে দিতে চায়। এই জন্য কিছুদিন আগে মুহাম্মদকে ব্যাঙ্গ কর সিনেমা করেছে। এবং এর প্রতিবাদে প্রতিটা জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে এবং এই সিনেমা কেন্দ্র করে সহিংসতায় ৬০০জনের বেশি লোক মারা গেছে।

ইরান এখন সম্ভাব্য আক্রমনের অপেক্ষায় আছে। ইসরাইল দিয়ে কয়েকবার হুমকি দিয়ে দেয়া হয়েছে। হয়তো এটাও আক্রমনের শিকার হবে।

আওয়ামীলীগ সরকার এসলামের শত্রু। তারা ধর্মণিরপেক্ষতা চালু করেছে। যা বেশরিয়তি। একের পর এক এসলামের অবমাননা করেই যাচ্ছে। আর এই জন্য বিএনপি এতই ক্ষুদ্ধ যে জামাতের সাথে জোট বেঁধেছে। এসলাম রক্ষার জন্য একাত্তুরে ঘাতক,দালালদের সাথে নিয়ে জোট করেছেন বিএনপি।সংবিধানে যোগ করেছেন বিসমিল্লা। ধর্মণিরপেক্ষ সংবিধান মুসলমান করে ছেড়েছে। ইসলামের কাণ্ডারি খালেদা । আর ইসলাম ধ্বংস কারী হাজ্জ্বী হাসিনা।

এখন কথা হচ্ছে, আমেরিকার হাতে পায়ে ধরলেন খালেদা জিয়া।আমরিকা কি ভাবে সাহায্য করতে পারে? নিশ্চয় দেশের সাহায্য বন্ধ করে দিবে? আমদানী রপ্তানিতে বাধা গ্রস্ত করবে। এই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কার ক্ষতি হবে? আওয়ামীলীগের নাকি দেশের সাধারণ মানুষের? আর একটি পারে আমেরিকার সেনা দিয়ে এই দেশ দখল করা।

আপনি আসলে কোনটা চাইছেন?

এতদিন যে এসলাম রক্ষার জন্য জিকির করেছেন। আবার আমেরিকার হাতে পায়ে ধরে সাহায্য চাইছেন। মানেটা কি? এসলাম রক্ষা বলে যে চিল্লাচিল্লি করলে এসব যে ফালতু তা প্রামাণ হলো।আপনি এর পরেও কি বলবেন যে আপনি এসলামের ধারক বাহক? নাকি আপনি মনে করে বারাক ওবামাই এসলামের রক্ষক। আপনার কি তবে আল্লার উপর ঈমান কমে গেছে?
ধর্মের মুখোশ বিএনপি এবার খুলে গেল। কিছুদিন আগে জামাত শিবির আমেরিকার এম্বাসির গাড়িতে আক্রমন করে। এবং তার ক্ষতিপূরণ দিতে চায়।(দিয়েছে কিনা জানি না) । প্রতি হরতালেই আপনার দেশের এত গাড়ি পোড়াও,এত মানুষ হত্যা করেন অথচ আমেরিকার একটা গাড়িতে কিছু ক্ষতি হলেই ক্ষতিপূরণ দিতে চান। ব্যপার কি? আমরিকা কি এসলামের কাণ্ডারি হয়ে উঠছে? হজ্বের জন্য এখন সৌদির পরিবর্তে কি আমরিকা গেলেই হবে?

এই যুদ্ধবাজ দেশের কাছে আমাদের জনগণকে তুলে দিতে চাইছেন। দেশটাকে যে আপনারা ভালবাসেন না তা কি আমরা বুঝতে পারছিনা। মুখে যাদের এসলামের শত্রু বলেন তাদের হাতেই তুলেদেন আপনাদের এসলাম। যে দেশকে নিয়ে রাজনীতি করে এই জনপ্রিয় হলেন সেই দেশটাকে ইজারা দিতে চান আমেরিকার কাছে। চীন,ইন্ডিয়া ঘুরে করেন দর কশা কশি।

এসলামের সাথে আমেরিকার একটা মাখামাখি ভাব ইতিহাসের শুরুতেই আছে। একাত্তরেও এসলামী রাষ্ট্রের পক্ষে আমেরিকা ছিল। এখন যুদ্ধাপরাধীদের বিচারের বেলায় এই লম্পটদের পক্ষে কথা বলছে। এবং ইসলাম রক্ষায় আমেরিকাকে খালেদার চিঠি। কোথায় জানি একটা মিল পাচ্ছি। কিন্তু এটা ১৯৭১ নয়, এটা ১৯৭৫ নয়,এটা ২০১৩ সাল। এই কথাটা বিএনপি না বোঝলে ও আমেরিকার মতো ধূর্ততা ঠিকই বুঝবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×