somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ: শঙ্খনীল কারাগার

১৪ ই জুন, ২০১৫ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনার শুরু হয়েছিল ‘কারা কানন’ নামের এক প্রকান্ড বাড়ী থেকে। সেই বাড়ীর— শিরিন সুলতানা নামক উনিশ বছর বয়সী মেয়ে যে কিনা রোজ সকালে ছাদে উঠে হারমোনিয়ামে গলা সাধতেন। সেই ছাদের চিলেকোঠায় আশ্রিত হিসেবে থাকতেন বি.এ. পাস করে চাকরির খোঁজ করতে থাকা গ্রামের এক ছেলে, নাম আজহার হোসেন। মনে মনে পছন্দ করতেন শিরিন সুলতানা নামের মেয়েটিকে। হয়ত আজহার হোসেন মনে মনে শিরিন সুলতানা কে অনেক ভালবাসতেন এবং তাকে নিজের করে চাইতেন বলেই একদিন তিনি পেয়ে যান উনার স্বপ্ন-কন্যা কে।
দরিদ্র আজহার দের’শ টাকা ভাড়ার এক বাসায় তাঁর সংসার শুরু করেন— স্ত্রী এবং এক কন্যা সন্তান কে নিয়ে! এই কন্যা সন্তান টি শিরিন সুলতানার আগের সংসারের। কোন এক অজ্ঞাত কারনে তাঁর আগের সংসার টা ভেঙ্গে যায়, তাঁর আগের স্বামীর নাম ছিল আবিদ হোসেন। উচ্চবিত্ত পরিবারের এক মেয়ে সব ছেড়ে ছুড়ে সংসার করতে থাকেন এক দরিদ্র ছেলের সাথে। তার অতীত বলতে কেবল ঐ কন্যা সন্তান টি, যার নাম রাবেয়া।

এরপরে একে একে তাদের সংসারে আসে তাদের বড় ছেলে খোকা, তারপর রুনু, ঝুনু, মন্টু এবং সর্বশেষ নিনু। নিনু হওয়ার সময় তেইশ বছরের সংসার জীবনের সমাপ্তি করে মারা যান শিরিন সুলতানা। এই তেইশ বছরে তিনি কখনো একবারের জন্যেও তার বাবার বাড়িতে যান নি, গান ভালবাসা মানুষটি ভুল করেও আর কখনো গান করেন নি, ভালবাসতে পারেন নি নিজের স্বামী সন্তান কে। প্রথম বিবাহ বিচ্ছেদের পাওয়া ব্যাথা আর স্বপ্ন পূরণ না হওয়ার জন্যই হবে হয়তো— শিরিন সুলতানা কখনো আর স্বাভাবিক হতে পারেননি, নিজের চারপাশে তৈরী করে রেখেছিলেন এক অদৃশ্য দেয়াল।

আজহার হোসেনও অনেকটা— থেকেও নেই এই ধরনের মানুষ। সবসময় কি এক হিনমন্যতায় ভোগেন, খুব চুপচাপ স্বভাবের মানুষ তিনি। শিরিন সুলতানা মারা যাবার পর তিনি খোলস থেকে বেড়িয়ে এসে এক হাসি খুশি মানুষে পরিণত হন। সম্ভবত তাঁর ধারনা ছিল তিনি শিরিন সুলতানার স্বামী হওয়ার যোগ্য নন। উচ্চবংশের এম.এ. পড়া গান জানা একটা মেয়ের স্বামী হওয়ার যোগ্যতা সত্যিই তার ছিল না। সেকারনেই তিনিও নিজেকে সবকিছু থেকে চিরকাল আড়াল করে এসেছেন।

উনাদের বড় ছেলে, যার ডাকনাম খোকা, তার জবানিতেই সমগ্র উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে। সে কলেজের প্রফেসর। মনে মনে কিটকি নামের তার এক খালাতো বোন কে ভালবাসত, কিন্তু কখনো ব্যাপার টা প্রকাশ পায় নি। তার ধারনা ছিল কিটকি মেয়েটাও তাকে ভালবাসে। সেই কিটকির অন্য এক ছেলের সাথে বিয়ে হয়ে যায়! নিজের মনের কষ্ট টা সে কাউকে বুঝতে দেয় নি। মায়ের ভালবাসা ব্যাপারটা কখনোই অনুভব করার সুযোগ হয় নি তার, এটা অবশ্য তাদের সব ভাই বোনের ক্ষেত্রেই সত্য। এই জন্যে তার মনে এক গভীর বেদনা ছিল। নিজের কথা আর সবার মত সেও লুকিয়ে রাখে। তার কাছের বন্ধু বলতে বড় বোন রাবেয়া। রাবেয়ারও কাছের বন্ধু সে।

বিয়ের বয়স পাড় হলেও বিয়ে হয় নি রাবেয়ার, আর যে বিয়ে হবে না সেটাও সবাই ভালভাবেই জানে। সেকারনেই তার আগেই ছোট বোন রুনুর বিয়ের কথা ওঠে। রুনুর বিয়ে হওয়ার কথা ছিল মনসুরের সাথে। কিন্তু ভুল বোঝাবুঝির জন্য সেই বিয়েটা আর হয় না। বিয়েটা হয় ঝুনুর সাথে। সেই থেকে বদলে যেতে থাকে রুনু। বুক ভরা কষ্ট নিয়েই একসময় মৃত্যু হয় রুনু’র। কেউ বুঝতে পেরেছিল না সে দিনদিন শেষ হয়ে যাচ্ছে।

সংসারের মধ্যে মন্টু একেবারেই ভিন্ন প্রকিতির ছেলে, এক আলাদা দুনিয়ার মানুষ। সে লেখালেখি করে, পত্রপত্রিকায় লেখা ছাঁপা হয়, এমনকি তার দুইটা বইও বের হয়েছে। নিজের দুনিয়া নিয়ে সে ব্যস্ত থাকে।
ছোট্ট নিনুও নিজের এক দুনিয়ায় নিজের মত করে বেড়ে উঠছে, নিজের একটা আলাদা জগৎ ধীরে ধীরে তৈরী হতে থাকে।

রাবেয়াও একসময় আবার নতুন করে কলেজে ভর্তি হয়, পড়াশুনা করে চাকরি নেয় বাড়ি থেকে দূরের এক স্কুলে। কলেজে থাকতে পড়াশুনা বাদ দিয়েছিল সে। কালো চেহারার জন্য ছেলেরা তাকে মা কালী বলেছিল— সে দুঃখে সে আর কলেজে যায় নি। তার বাবা তার মেয়ের মনের কষ্ট দূর করার জন্য ফর্সা করার ক্রীম sevenday beauty programme এনে দেন, যেটা ছিল রাবেয়ার কাছে প্রচন্ড মূল্যবান— বিশ টাকায় কেনা এক কৌট ভালবাসা। কিন্তু সে জানে ইনি তার জন্মদাতা বাবা না! মাত্র এগারো বছর বয়স থেকে সে এই করুন সত্য টা জানে। বুকে কষ্ট চেপে রেখেছে চিরকাল, কাউকে সেই কষ্টের কথা কখনো বলে নি সে।
তবে এক হৃদয়স্পর্শী চিঠির মাধ্যমে রাবেয়া বহুদিনের বহু কষ্টের কথা লিখে জানায় তার সবচেয়ে আদরের ভাই এবং কাছের মানুষ খোকাকে। সে চিঠি তে থাকে তার নিজের অতীত ইতিহাস, মায়ের কথা, বাবার কথা, আবিদ হোসেনের কথা, রুনু, ঝুনু, মন্টু, নিনু আর খোকার কথা।

একই পরিবারের এতগুলো মানুষ কাছাকাছি থেকেও কেউ কখনো বুঝতে পারে না কার মনে কি চলছে? কারন প্রতিটি মানুষই তার নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরী করে রাখে। এই যে প্রতিটি মানুষ নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরী করে রাখে, যে দেয়ালের মধ্যে কখনো কেউ প্রবেশ করতে পারে না, যে দেয়ালের ভেতরের কথা গুলো কখনো কেউ জানতে পারে না— এই অদৃশ্য দেয়ালের নামই ‘শঙ্খনীল কারাগার’।

এই উপন্যাস টি হুমায়ূন আহমেদ ফুটিয়ে তুলেছিলেন শুধুমাত্র তাঁর অসামান্য চিন্তাশক্তি ও প্রতিভার মধ্য দিয়ে, কোনরকম লেখকীয় দক্ষতা দিয়ে নয়। কারন ‘শঙ্খনীল কারাগার’ উনার লেখা প্রথম উপন্যাস, সে সময়ে লেখক হিসেবে তাঁর কোন দক্ষতা বা অভিজ্ঞতা থাকার কথাও না। তবুও কি অসামান্য একটি লেখা!

পুরো বইটা পড়া হয়ে গেলেও মাথার ভেতর দুটি লাইন ঘোরাফেরা করে, যে লাইন দুটি একদম আমাদের কথা বলে; চুপচাপ মুখ বুঁজে হাসিমুখে কাজ করে যাওয়া মানুষ টার ভেতরেও যে বিশাল এক অব্যক্ত চাহিদা পরে থাকে, সেই চাহিদার কথা—; ভালবাসা না পেতে পেতে মনের মধ্যে সীমাহীন ভালোবাসা পাওয়ার জন্য যে হাহাকার, সেই হাহাকারের কথাই যেন বলে এই দুটো লাইন—

‘দিতে পারো একশো ফানুস এনে?
আজন্ম সলজ্জ সাধ— একদিন আকাশে কিছু ফানুস ওড়াই!’


বুক রিভিউ: শঙ্খনীল কারাগার
লেখক: হুমায়ূন আহমেদ
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৩০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×