কি লিখি...........
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই ব্লগে এসে আমি যেন সেই কত ছোটবেলার দিনে ফিরে গেছি। যখন প্রতিদিন কিছু না আঁকলে মনটা কেমন আনচান করত। তখন যা পাচ্ছি, যাকে পাচ্ছি তাকেই আঁকছি। এখনও হয়েছে সেই দশা!
কি লিখি, কি লিখি!!! একবার ভাবলাম আজ না হয় নাই লিখলাম! লেখার মধ্যেতো খালি ডাইরী লিখতাম! (একবার জলপাইগুড়িতে বন্ধুদের পাল্লায় পরে গল্প লেখারও চেষ্টা হয়।) এখানে এসে প্রথম দেখলাম আমার লেখাও কারো কারো ভাল লাগে। সত্যি বলতে ডাইরীই হচ্ছে আমার প্রাণের বন্ধু। তার মতো আমার আর বন্ধু নেই! তাকে যে প্রতিদিনের কথা বলছি, তেমনও নয়। তবু কিছু হলেই, যেমন–আনন্দ হোক, বা দুঃখ হোক, খুলে বসি। মন খারাপ! আচ্ছা, কেউ তোমায় আঘাত দিল-তাকে কিছু বলতে পারনি! বেচারা ডাইরীকে তখন যে আমার কত বক্ বক্ শুনতে হয়! সে বেচারা দু’হাত তুলে পালাতে পারলে বাঁচে। কিন্তু থোরী আমি তাকে ছাড়ি! কোলে একেবারে এটে নিয়ে বসে বক্ বক্, মানে খস্ খস্ করে লিখে তার বারটা বাজাই। অথচ এখন ব্লগে বাংলায় লিখতে পেরে তাকে পর্যন্ত ভুলেছি! ভাবা যায়! সে বেচারা যদিও এখন খানিকটা হাঁফ ছেড়ে বেঁচেছে।
কিন্তু কথা হচ্ছে ব্লগেই বা কি লিখি? তাই ভাবছি আমার ‘মেয়েবেলার’ কিছু স্মৃতি লিখবো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন