somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাশকাটা ঘর

৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজের সবচাইতে উত্তরের ঘরটা।মাঝখানে সিমেন্টে বাঁধানো সাদা টেবিল।ঢুকতেই আগরবাতি ধুপ আর ফিনাইলের মিশ্রনে একটা উৎকট গন্ধ।এই গন্ধটা নাকে এসে লাগতেই ব্রেইনের একটা অংশ যেন আপনা থেকেই সক্রিয় হয়ে উঠে। একটা ভয় যেন ঝুপ করে মনটাকে জেকে বসে। মৃত্যু ভয়। কলেজের লাশকাটা ঘর।
কলেজ জীবনের প্রথম দিন থেকেই এই ঘরটার প্রতি সবার একটা অজানা আকর্ষন থাকে। মৃত্যু আর বিভৎসতার প্রতি মানুষের আকর্ষনটা বোধহয় সহজাত। তাইতো ফার্স্ট ইয়ারের ছাত্ররা ছুটে যায় লাশকাটা ঘরে। অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয়। এ দৃশ্য বেশি সময় সহ্য হয় না। স্নায়ুর উপর একটা চাপ সৃষ্টি হয়। ফার্স্ট ইয়ারের স্নায়ু এতটা শক্ত হয়ে উঠেনি এখোনো। তৈরি হয় ছোট্ট ঘরটার প্রতি একটা প্রবল বিকর্ষন। অবচেতন মন ঘরটাকে এড়িয়ে চলতে চায়। তাইতো থার্ড ইয়ারে কারিকুলামে post mortem থাকলেও তা আর দেখা হয়ে উঠে না।
মেহেদী রাঙা হাতের অভিমানি কিশোরী, ট্রেনে বাড়ি ফিরতে গিয়ে নিখোঁজ ছেলেটা কিংবা নৌকাডুবির তিনদিন পর খুঁজে পাওয়া লোকটা। নিথর দেহ, সাদা সিমেন্টের টেবিলে একা পড়ে থাকা লাশ। মুখ গুলোর দিকে তাকালে মনেই হয়না মানুষ গুলো বেঁচে নেই।একটা নিশ্বাসের এত মূল্য! নিথর দেহগুলোর মুখের দিকে না তাকালে বোঝা যায় না। ঐ যে ছেলেটা, গাছ থেকে পড়ে গিয়েছিল।তাকালেই মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে। ঘুমটা ভাঙলেই আবার দুষ্টামি করে মাতিয়ে রাখবে গ্রামটা। কিংবা মেহেদী রাঙা হাতের মেয়েটা, এক্ষুনি চোখ মেলে অভিমানি গলায় বলতে শুরু করবে তার অভিমানে চলে যাবার না বলা গল্পটা।
মিলন মামা। ডোম। ছোটখাটো মানুষটা। দেখা হলেই হাতের বিড়িটা লুকিয়ে বলে “ভালা নি মামা”। লাশ কাটা ঘরে তার অন্যরূপ। তার চোখগুলো দেখলে শিউরে উঠতে হয় তখন। কতদিন ভেবেছি জিজ্ঞেস করি কেমন করে এ পেশায়। হয়ে উঠেনি। হয়তবা ইচ্ছা করেনি। গত ২০ বছর যিনি দিনের পর দিন একের পর এক লাশ কেটে যাচ্ছেন তার অভিজ্ঞতা নিশ্চয় সুখকর কিছু নয়।
হোস্টেলে যাবার পথে দেখা যায় ঘরটার সামনের দিক। একটা লোক কাঁদছে। আরেকটা লাশ এসেছে। প্রতিদিন আসে। লাশ গুলো ফেরত যায় চাঁটাই মুড়িয়ে ঠেলা গাড়িতে, অথবা টেম্পোতে। যারা বেঁচে থাকে দারিদ্রে আর অবহেলায় তাদের শেষ যাত্রাটাও যে হবে অবহেলার এটাইতো নিয়ম। মাঝে মাঝে দুএকটা গাড়ি আর একদল হোমড়া-চোমড়া মানুষও চোখে পড়ে।কিন্তু ঘরটার ভিতরের দৃশ্য কিন্তু একই।ছোট্ট অন্ধকার ঘর,মাঝখানে একটা সাদা সিমেন্টের টেবিল, আর পড়ে আছে নিঃসঙ্গ, একা একটা নিথর দেহ।
আজও নিশ্চয় সবকিছু আগের মতোই আছে। বাইরে প্রিয় জনদের জটলা, এনাটমি ডিসেকটিং হলের সামনেই হয়তোবা আগের মতো কিছু ছাত্র জটলা বেঁধেছে।তারা সাহস সঞ্চার করছে লাশকাটা ঘরে ঢেকার। কিন্তু আজ আমার খুব নিঃসঙ্গ লাগছে।আজ আমি নিজেই লাশকাটা ঘরে,লাশকাটা টেবিলে শুয়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৭
১৪টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×