somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাতি-নাতনী কোটা মানতে পারছিনা,মাননীয় মন্ত্রীপরিষদ, এভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করার দুঃসাহস কোথায় পান আপনারা?

৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটা কেনো? স্বাধীনতার ৪০ বছর পরেও নতুন কোটা কেন? মুক্তিযুদ্ধে তাঁদের অবদানকে সম্মান দেখাতে? সেটা তাঁদের এবং তাঁদের সন্তানদের জন্য ছিলো, ঠিকই ছিলো। তবে আজকে যেভাবে নাতি-নাতনী কোটা ঘোষনা করে তাঁদের অর্জনকে, অবদানকে খাটো করলেন আপনারা, সেটা মানতে পারছি না।

এভাবে কি প্রমান করতে চান আপনারা? প্রমান করতে চান মুক্তিযোদ্ধারা মেরুদন্ডহীন পরজীবী? তাঁদের পরবর্তি প্রজন্ম কি বসে বসে খেতে শেখা মেধাহীন প্রজন্ম যারা আর দশটা সাধারন মানুষের সাথে রুটিরুজীর সম্মানজনক লড়াইয়ে নামবার অযোগ্য? নাকি আপনারা একটা সুবিধাভোগী অনুগত শ্রেনীর সৃষ্টি করতে চান?

প্রায় একই সময়ে প্রতিষ্ঠিত হয়েও কেনো আজ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্ট একটি ক্ষতিগ্রস্থ, প্রায় ধ্বংসপ্রাপ্ত ও বিলুপ্তপ্রায় সংগঠন, অথচ সমসাময়িক সেনাকল্যান সংস্থা আজ পৌঁছে গেছে তার লক্ষ্যের শীর্ষে?


এভাবে অর্থনৈতিক এবং জীবিকা অর্জনে তাঁদের সন্তান এবং পোষ্যদের পংগু করে ফেলবার চক্রান্তের বদলে কি আপনারা পারেন না মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টকে নতুন করে গড়ে তুলে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে সহায়তা করতে? সেখানে অগ্রাধিকার পাক মুক্তিযোদ্ধদের বংশধর -সেটাই কি বরং সম্মানজনক হবে না?

মুক্তিযোদ্ধারা মহান, তাঁদের কোন অর্জন এবং ত্যাগকে আমরা অস্বীকার করি না, তবে তাঁদের চেতনা আর অর্জনকে কৌশলে অপমান এবং তাঁদের পরবর্তী প্রজন্মকে এভাবে মেরুদন্ডহীন প্যারাসাইট হিসাবে সুবিধাভোগী অনুগত শ্রেনীতে পরিনত করার অপচেষ্টাকেও মানতে পারি না।

আর কিছু বলবার রুচী হচ্ছে না মাননীয় মন্ত্রীপরিষদ। আপনারা নিশ্চিন্তে উচ্ছন্নে যেতে পারেন, তবে সাথে আমাদের না নিলেই খুশি হবো।

এডিটঃ পোষ্টের সাথে সাথে পাঠকদের কমেন্ট ১৬ এবং কমেন্ট ১৭তে নজর বোলাতে অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:২৭
২৭টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×